Vande Bharat and Metro Coach Factory: হুগলিতে হচ্ছে নয়া কোচের কারখানা! তৈরি হবে বন্দে ভারত ও মেট্রো, নজর নতুন ট্রামেও
Vande Bharat and Metro Coach Factory: হুগলিতে বন্দে ভারত এবং মেট্রোর কোচ তৈরির কারখানা হবে। হুগলির ঠিক কোথায় সেই কারখানা তৈরি করা হবে, তা এখনও ঘোষণা করা হয়নি। তবে হুগলিতেই হবে বন্দে ভারত এবং মেট্রো তৈরি।
Vande Bharat and Metro Coach Factory: বন্দে ভারত এবং মেট্রোর কোচ তৈরির জন্য হুগলিতে নয়া কারখানা খুলছে জুপিটার ওয়াগনস। সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, কলকাতার জুপিটার ওয়াগনসের চেয়ারম্যান এমএল লোহিয়া জানিয়েছেন যে হুগলিতে একটি নয়া কারখানা তৈরি করা হচ্ছে। সেখানে বন্দে ভারত এক্সপ্রেস, মেট্রোর কোচের পাশাপাশি অন্যান্য যাত্রীবাহী কোচ তৈরি করা হবে। তবে হুগলির ঠিক কোথায় সেই কারখানা তৈরি করা হবে, তা নিয়ে আপাতত কিছু জানানো হয়নি। পরবর্তীতে সে বিষয়ে জানিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন জুপিটার ওয়াগনসের চেয়ারম্যান।

উত্তরপাড়ায় বন্দে ভারতের কোচ তৈরির কারখানা আছে
এমনিতে পশ্চিমবঙ্গে এই প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের কোচ তৈরি করা হবে না। ইতিমধ্যে টিটাগড় রেল সিস্টেমের তরফে হুগলিরই উত্তরপাড়ার কারখানায় বন্দে ভারত এক্সপ্রেসের কোচ তৈরি করা হচ্ছে। ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডের (ভেল) সঙ্গে যৌথভাবে বন্দে ভারত ট্রেন তৈরি করছে। চুক্তি অনুযায়ী, টিটাগড় ও ভেল ৮০টি বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরি করবে। আর এবার হুগলিতে একটি কারখানায় বন্দে ভারতের কোচ তৈরি করবে জুপিটার ওয়াগনস।
ট্রামের দিকেও নজর
শুধু তাই নয়, কলকাতা ও আশপাশের এলাকায় রাজ্য সরকার যে ট্রামকে যে পুনরুজ্জীবিত করার লক্ষ্যমাত্রা নিয়েছে, সেদিকেও জুপিটার ওয়াগনসের (যে সংস্থার দেশে মোট ন'টি কারখানা আছে, বাংলায় আছে ব্যান্ডেল এবং তারাতলায়) নজর আছে। সুযোগ পেলে নয়া ধাঁচের ট্রাম তৈরির দিকেও ঝাঁপাতে চায় সংস্থা। যা কলকাতা ও শহরতলির বিভিন্ন প্রান্তে চালাতে যায় রাজ্য সরকার।
সুযোগের অপেক্ষায় আমরা, বার্তা জুপিটার ওয়াগনসের
ওই সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে জুপিটার ওয়াগনসের চেয়ারম্যান জানিয়েছেন, অতীতে তাঁরা ট্রাম তৈরি করেছেন। সুযোগ পেলে নয়া ধাঁচের ট্রাম এবং লাইন তৈরি করতেও তাঁরা প্রস্তুত আছেন বলে জানিয়েছেন জুপিটার ওয়াগনসের চেয়ারম্যান। তিনি জানিয়েছেন, রাজ্য সরকার যে ট্রামকে পুনরুজ্জীবিত করতে চাইছে, সেটা অত্যন্ত ভালো পদক্ষেপ। তাঁরাও সেই সুযোগের অপেক্ষা করছেন বলে জানিয়েছেন জুপিটার ওয়াগনসের চেয়ারম্যান।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


