Kalyani-Salt Lake-Sonarpur Bus Route: ৩ নয়া রুটে বাস চালু! লাভ কল্যাণী, ব্যারাকপুর, নিউটাউন, সোনারপুরের; রইল টাইমটেবিল
Kalyani-Salt Lake-Sonarpur Bus Route: তিনটি নয়া রুটে বাস চালু করছে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। তার সেই তিনটি রুটের ফলে লাভ হবে কল্যাণী, ব্যারাকপুর, নিউ টাউন, সোনারপুর-সহ বিস্তীর্ণ অংশের মানুষের। রইল টাইমটেবিল
Kalyani-Salt Lake-Sonarpur Bus Route: কলকাতা ও সংলগ্ন এলাকায় তিনটি নয়া বাস চালু করছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম সূত্রে খবর, বড়োজাগুলি মোড় থেকে সল্টলেক করুণাময়ী পর্যন্ত এসি-৫৭ বাস চালানো হবে। আবার কাঁচরাপাড়া গান্ধী মোড় থেকে ব্যারাকপুরের সদর বাজার পর্যন্ত চলবে এস-৭০ বাস। সেইসঙ্গে সোনারপুর থেকে ইকোস্পেস পর্যন্ত এসি-৫৮ বাস চালু করা হচ্ছে। আর তার ফলে নিত্যযাত্রীদের অত্যন্ত সুবিধা হবে।

এসি-৫৭ বাস কোন রাস্তা দিয়ে চলবে?
১) সূত্রের খবর, বড়োজাগুলি মোড় থেকে সল্টলেক করুণাময়ী পর্যন্ত বাস চলবে।
২) পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম সূত্রে খবর, বড়োজাগুলি মোড় থেকে ছেড়ে কল্যাণী এইমস, হালিশহর স্টেশন, মুরাগাছা মোড়, রবীন্দ্রনাগর/কল্যাণী এক্সপ্রেসওয়ে, এয়ারপোর্ট এক নম্বর গেট, সিটি সেন্টার ২, ইকো পার্ক, কলেজ মোড় হয়ে করুণাময়ী পর্যন্ত যাবে।
৩) সূত্রের খবর, বড়োজাগুলি মোড় থেকে সকাল ৭ টা, সকাল ৯ টা ৩০ মিনিট, বিকেল ৫ টা ১৫ মিনিট এবং সন্ধ্যা ৬ টায় বাস ছাড়বে।
৪) করুণাময়ী থেকে বাস ছাড়বে সকাল ৬ টা ৩০ মিনিটে, সকাল ১০ টায় এবং দুপুর ২ টো ৩০ মিনিটে।
এস-৭০ বাস কোন রুট দিয়ে চলবে?
১) পরিবহণ নিগম সূত্রে খবর, কাঁচরাপাড়া গান্ধী মোড় থেকে সদর বাজার পর্যন্ত চলাচল করবে।
২) কোনা মোড়, কাঁকিনাড়া মোড়, শ্যামনগর মোড়, ইছাপুর চৌমাথা, ঘোষপাড়া, ব্যারাকপুর, ধোবি ঘাট হয়ে চলবে সেই বাস।
৩) কাঁচরাপাড়া থেকে সকাল ৭ টা, সকাল ৮ টা ৩০ মিনিট, বিকেল ৫ টা ৩০ মিনিট এনং সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে বাস ছাড়বে।
৪) সদর বাজার থেকে বাস ছাড়ার সময় - সকাল ৬ টা ৩০ মিনিট, সকাল ৯ টা, বিকেল ৫ টা ৩০ মিনিট এবং সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট।
এসি-৫৮ বাস কোথা দিয়ে চলাচল করবে?
১) আপাতত যা খবর, তাতে সোনারপুর থেকে সোজা নিউ টাউনের ইকোস্পেস পর্যন্ত চলবে শীততাপ নিয়ন্ত্রিত সেই বাস।
২) পরিবহণ নিগম সূত্রে খবর, সোনারপুর স্টেশন, কামালগাজি, রুবি, চিংড়িঘাটা, কলেজ মোড়, নিউ টাউন, টাটা মেডিক্যাল সেন্টার হয়ে চলবে সেই বাস।
৩) সোনারপুর থেকে বাস ছাড়ার সময়: সকাল ৭ টা ৩০ মিনিট, সকাল ৮ টা, সকাল ৮ টা ৩০ মিনিট, সকাল ৯ টা, সকাল ৯ টা ৩০ মিনিট।
৪) ইকোস্পেস থেকে বাস ছাড়ার সময়: বিকেল ৫ টা, বিকেল ৫ টা ৩০ মিনিট, সন্ধ্যা ৬ টা, সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট, সন্ধ্যা ৭ টা।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


