Bengal MSME Initiatives: ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে বিশ্ব বাজারে সুযোগ- MSME নিয়ে একগুচ্ছ পরিকল্পনা বাংলার

Bengal MSME Initiatives: ভারতীয় বাণিজ্য মহোৎসবে অংশগ্রহণ করল পশ্চিমবঙ্গ। রাজ্যের রূপান্তরমূলক পদক্ষেপ, ঐতিহ্যবাহী দেশীয় পণ্য, আধুনিক উদ্যোক্তা প্ল্যাটফর্ম এবং বিনিয়োগের বিরাট সম্ভাবনাকে এই প্যাভিলিয়নের মাধ্যমে প্রদর্শিত করা হচ্ছে।

Published on: Aug 13, 2026, 19:49:17 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Bengal MSME Initiatives: পশ্চিমবঙ্গে ক্ষুদ্র, মাঝারি ও ছোটো শিল্পের বিকাশের জন্য একগুচ্ছ পরিকল্পনা করেছে রাজ্য সরকার। সেই রেশ ধরে ২০২৬ সালের ভারতীয় বাণিজ্য মহোৎসবে আত্মপ্রকাশ করেছে পশ্চিমবঙ্গ। দেশের ব্যবসায়ী, ক্ষুদ্র ও মাঝারি শিল্প; প্রস্তুতকারক, বিভিন্ন সংস্থা এবং নীতি নির্ধারকদের এক ছাদের তলায় নিয়ে আসার লক্ষ্যেই এই জাতীয় বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে। এই জাতীয় মঞ্চে পশ্চিমবঙ্গের উদীয়মান শিল্পোদ্যোগ, ঐতিহ্যবাহী কারুশিল্প এবং ভবিষ্যৎ ব্যবসার সম্ভাবনাকে বিশ্বদরবারে তুলে ধরতে তৈরি করা হয়েছে একটি বিশেষ 'এমএসএমই প্যাভিলিয়ন' যে প্যাভিলিয়নের উদ্বোধন করেন ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প এবং বস্ত্র মন্ত্রী দীপক বর্মন।

ভারতীয় বাণিজ্য মহোৎসবে অংশগ্রহণ করল পশ্চিমবঙ্গ।
ভারতীয় বাণিজ্য মহোৎসবে অংশগ্রহণ করল পশ্চিমবঙ্গ।

বাংলার শিল্পের উপরে জোর দেওয়া হবে প্রদর্শনীতে

চারদিনব্যাপী এই প্রদর্শনীতে একদিকে যেমন থাকবে বাংলার সমৃদ্ধ কারুশিল্প ও জেলাভিত্তিক বিশেষ পণ্যের প্রদর্শনী, তেমনই অন্যদিকে আধুনিক উৎপাদন ব্যবস্থা, উদীয়মান শিল্পোদ্যোগ এবং প্রযুক্তিভিত্তিক ব্যবসার মেলবন্ধন ঘটানো হবে। স্থানীয় কারিগর ও ক্ষুদ্র উদ্যোগগুলিকে কীভাবে আধুনিক বাজার ও নতুন যুগের সুযোগের সঙ্গে যুক্ত করা হচ্ছে, তা এই মেলায় বিশেষভাবে প্রদর্শিত হচ্ছে।

আরও পড়ুন: New Garia to Salt Lake Sector V Metro: দেড় ঘণ্টার রাস্তা যেতে লাগবে ৩৫ মিনিট- ২০২৬-র মধ্যে কলকাতার এই রুটে চলবে মেট্রো

পশ্চিমবঙ্গ MSME খাতের ভবিষ্যতের রোডম্যাপ

উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উন্নয়নে আগামিদিনের একটি সুস্পষ্ট রোডম্যাপ বা রূপরেখা উপস্থাপন করা হয়। এই ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে কী কী বিষয রয়েছে -

১) ক্ষুদ্র শিল্পের জন্য পরিকাঠামোর উন্নয়ন

২) সমস্ত MSME শিল্পের জন্য সিঙ্গল উইন্ডো ক্লিয়ারেন্স ব্যবস্থা

৩) পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা

৪) রাজ্যকে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার আওতায় আনার উদ্যোগ

৫) পশ্চিমবঙ্গে উদ্যম ক্রেডিট কার্ড সুবিধা চালু করা

৬) MSME খাত ও কারুশিল্পীদের জন্য আন্তর্জাতিক বাজারের সুযোগ তৈরি করা

৭) রাজ্যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য সমন্বয় বজায় রাখা

আরও পড়ুন: Rain Forecast till 19th August in Bengal: ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ পুরো দক্ষিণবঙ্গ, লাল সতর্কতা ২ জেলায়, কবে কমবে?

ডিজিটাল রূপান্তর ও নতুন যুগের উদ্যোগ

মন্ত্রী জানান, ব্যবসা ও শিল্পোদ্যোগকে আরও সহজলভ্য করতে রাজ্য সরকার বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম এবং আধুনিক প্রযুক্তি গ্রহণ করেছে। এর ফলে ব্যবসার পরিবেশ সহজ হওয়ার পাশাপাশি শিল্পসংস্থাগুলি নিজেদের বাজার, অর্থায়ন, প্রযুক্তি, তথ্য এবং সরকারি সহায়তার সুযোগ সহজে পাচ্ছে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More