PM Modi on women security: ‘সন্ধ্যা নামলেই মেয়েদের ফোন করে বাংলার মায়েরা বলেন যে বাড়ি ফিরে এসো’

পশ্চিমবঙ্গের নারীসুরক্ষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিগেডের জনসভা থেকে তিনি বলেন, ‘সন্ধ্যা হলেই মেয়েদের ফোন করে মা বলেন যে বাড়ি ফিরে এসো, সন্ধ্যা নামার আগে।’

Published on: Mar 14, 2026 4:13 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

নারীসুরক্ষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিযোগ করলেন যে এখন বাংলার এমন পরিস্থিতি হয়েছে যে সন্ধ্যা নামার আগেই মেয়েদের বাড়ি ফিরে আসতে বলেন মায়েরা। শনিবার ব্রিগেডের মঞ্চ থেকে মোদী বলেন, ‘পশ্চিমবঙ্গ একটা সময় দেশের সবথেকে প্রগতিশীল রাজ্য ছিল। আজ সেখানে সন্ধ্যা হলেই মেয়েদের ফোন করে মা বলেন যে বাড়ি ফিরে এসো, সন্ধ্যা নামার আগে। শক্তির আরাধনা করা বাংলা এরকম পরিস্থিতি মেনে নেবে না। আমি বাংলার মা-বোনেদের ভরসা জোগাচ্ছি যে আপনারা বিজেপিকে নিজেদের আশীর্বাদ দিন। বিজেপি সরকারের আমলে মহিলারা সুরক্ষিত থাকবেন। আর অপরাধীরা জেলে থাকবে। আর এটা মোদীর গ্যারান্টি।’

পশ্চিমবঙ্গের নারীসুরক্ষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (ছবি সৌজন্যে এএনআই)
পশ্চিমবঙ্গের নারীসুরক্ষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (ছবি সৌজন্যে এএনআই)

আরও পড়ুন: Shrirampur Station New Look: যেন রথ! মাহেশের কাছে শ্রীরামপুর স্টেশন সাজছে নতুনভাবে, কেমন হবে দেখতে? কী থাকবে?

‘বাংলায় পরিবর্তন এখন কেবল সময়ের অপেক্ষা’

সার্বিকভাবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের চূড়ান্ত দামামা আজ ব্রিগেড থেকেই বাজিয়ে দিলেন গেলেন প্রধানমন্ত্রী। শনিবার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সুরে সুর চড়ালেন, তাতে রাজনৈতিক মহলের ধারণা তেমনই। এদিন বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী বাংলা ভাষায় উপস্থিত জনতাকে অভিবাদন জানিয়ে বাঙালির আবেগ ও আঞ্চলিক পরিচিতিকে সরাসরি ছুঁতে চেয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘বাংলায় পরিবর্তন এখন কেবল সময়ের অপেক্ষা।’

আরও পড়ুন: PM Modi speech in Kolkata: 'BJP-র উপরে মহিষাসুরমর্দিনীর আশীর্বাদ, ‘চুন-চুনকে হিসাব নেওয়া হবে', হুংকার মোদীর

তৃণমূল সরকারকে কড়া তোপ

রাজ্য সরকারকে 'নির্মম' বা অত্যাচারী বলে অভিহিত করে মোদী অভিযোগ করেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন্দ্রীয় জনকল্যাণমূলক প্রকল্পগুলি রাজ্যে আটকে দিচ্ছে। তাঁর কথায়, ‘শাসক দল এখন আতঙ্কিত, কারণ তারা পরিবর্তনের ঢেউ দেখতে পাচ্ছে। কোনও দুর্নীতিবাজকেই রেহাই দেওয়া হবে না, বাংলার হারানো গৌরব বিজেপি ফিরিয়ে আনবে।’

আরও পড়ুন: SSC Recruitment Latest Notification: ১৪০ জনের নাম কাটা গেল তালিকা থেকে, বাদ ১৬ প্রার্থী- নিয়োগ নিয়ে ৩ বিজ্ঞপ্তি SSC-র

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More