Bhangar Latest Update: ভাঙড় আছে ভাঙড়ে। এই রাজ্যে সবচেয়ে বেশি রাজনৈতিক হিংসার সাক্ষী থাকা জায়গাগুলির তালিকায় ওপরের দিকে নাম ভাঙড়ের। সেই ভাঙড়েই ভোটের আগে তৃণমূল নেতার পরিত্যক্ত বাড়িতে থেকে দুই ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয়েছে। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একে অপরের দিকে আঙুল তুলতে শুরু করেছে তৃণমূল এবং আইএসএফ। ঘটনার তদন্ত শুরু করে বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ। বোমবাজির ঘটনার তদন্তে নেমেই এই বালতি ভর্তি বোমা উদ্ধার করে পুলিশ।

জানা গিয়েছে, গত ১৮ এপ্রিল রাতে পশ্চিম কাঁঠালিয়া এলাকায় বোমাবাজির ঘটনার তদন্তে ২ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের জেরা করে নয়া সূত্র পায় পুলিশ। সেই মতো ভাঙড়ের ভোগালি ২ গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম কাঁঠালিয়ার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে দুই ড্রাম বোমা উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে যায় ডগ স্কোয়াড ও বম্ব স্কোয়াডের বিশেষ দল। জানা যায়, সেই পরিত্যক্ত বাড়িটি এক তৃণমূল নেতার। ওই তৃণমূল কর্মীর নাম শরিফুল শেখ। ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
এই আবহে আইএসএফের অভিযোগ, ভোটের সময় গন্ডগোলের জন্য বোমা মজুত করা হচ্ছিল। এদিকে তৃণমূল আবার পালটা আঙুল তুলেছে আইএসএফের দিকে। ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলে ঘাসফুল শিবিরের দাবি, আইএসএফের লোকেরাই তৃণমূল কর্মীর পরিত্যক্তি বাড়িতে বোমা রেখেছে শাসকদলের নাম খারাপ করার জন্য। তৃণমূলের দাবি, ১৮ তারিখ রাতে এলাকায় বোমাবাজি চালাচ্ছিল আইএসএফের কর্মী-সমর্থকরা। যদিও আইএসএফের পালটা দাবি, তৃণমূল কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনায় তাঁরা কোনওভাবেই জড়িত নয়।
উল্লেখ্য, এবার ভাঙড়ে লড়াই মূলত আইএসএফের বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকি বনাম তৃণমূলের শওকত মোল্লার। আবার একদা তৃণমূলের 'তরতাজা সৈনিক' আরাবুল ইসলাম দল বদল করে আইএসএফে যোগ দিয়েছেন। আরাবুল ক্য়ানিং পূর্ব থেকে লড়ছেন। তবে ভাঙড়ের এই নেতার দলবদলে আইএসএফ-তৃণমূল সংঘাত আরও তীব্র হয়েছে ওই এলাকায়। সব মিলিয়ে ভোটের আগে উত্তপ্ত ভাঙড়।
{{/usCountry}}উল্লেখ্য, এবার ভাঙড়ে লড়াই মূলত আইএসএফের বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকি বনাম তৃণমূলের শওকত মোল্লার। আবার একদা তৃণমূলের 'তরতাজা সৈনিক' আরাবুল ইসলাম দল বদল করে আইএসএফে যোগ দিয়েছেন। আরাবুল ক্য়ানিং পূর্ব থেকে লড়ছেন। তবে ভাঙড়ের এই নেতার দলবদলে আইএসএফ-তৃণমূল সংঘাত আরও তীব্র হয়েছে ওই এলাকায়। সব মিলিয়ে ভোটের আগে উত্তপ্ত ভাঙড়।
{{/usCountry}}