...
...
Next Story

Bhangar Latest Update: ভাঙড়ে বিস্ফোরণ, ১ জনের মৃত্যুর আশঙ্কা, অভিমানী আরাবুল যোগদান করলেন আইএসএফে

গতরাতে আইএসএফ এবং তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, চালতাবেড়িয়ার তৃণমূল নেতা অহিদুল মোল্লা এই বোমাবাজির ঘটনায় যুক্ত। এই অহিদুল আবার শওকত ঘনিষ্ঠ বলে খবর।

Published on: Mar 19, 2026, 12:23:37 IST
Advertisement

নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই ভাঙড়ে অশান্তি শুরু। তৃণমূল এবং আইএসএফের মধ্যে চরমে অশান্তি। এর জেরে হল বোমাবাজি। এই অশান্তিতে জখম হয়েছেন একাধিক মানুষ। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলেও দাবি রিপোর্টে। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে। আর এই সবের মাঝেই ভাঙড়ের 'তাজা নেতা' আরাবুল ইসলাম যোগ দিচ্ছেন আইএসএফে। এই আবহে আজ সকালেই ফুরফুরা শরিফের উদ্দেশে যাত্রা করেন। ভাঙড়ে এবার শওকত মোল্লাকে টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস। এদিকে ভাঙড়ের বিজায়ী বিধায়ক হলেন আইসএফের নওশাদ সিদ্দিকি। তবে এবার আরাবুলের আইসএফে যোগদানে জল্পনা তৈরি হচ্ছে ভাঙড়ে আইএসএফের প্রার্থীর নাম নিয়ে।

আরাবুল দলত্যাগ করার কথা বললেন
আরাবুল দলত্যাগ করার কথা বললেন

এরই মাঝে গতরাতে আইএসএফ এবং তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, চালতাবেড়িয়ার তৃণমূল নেতা অহিদুল মোল্লা এই বোমাবাজির ঘটনায় যুক্ত। এই অহিদুল আবার শওকত ঘনিষ্ঠ বলে খবর। এই নিয়ে স্থানীয় আইএসএফ নেতা আবুল খয়ের মোল্লা বলেন, 'অহিদুল ইসলাম তৃণমূল করেন। গতকাল উনি বাইরের লোক নিয়ে আসেন। ওরা বোমা বাঁধছিল। সেই বোমা বিস্ফোরণ হয়। আমি রাতে ১১টা নাগাদ একটা আওয়াজ পাই। সেই সময় চুল দাড়ি কাটতে গিয়েছিলাম। তখনই আওয়াজ পেয়েছি। এরপর আজ শাসকদলের হার্মাদরা আমার উপর হামলা করেছে।'

এদিকে ভাঙড়ের নেতা আরাবুলকে একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় 'তাজা নেতা' বলে আখ্যা দিয়েছিলেন। যদিও গত কয়েকবছর ধরেই দলের সঙ্গে দূরত্ব বেড়েছে আরাবুলের। দল থেকে সাসপেন্ড হয়েছিলেন। জেল খেটেছেন। এহেন আরাবুলকে সরিয়ে ভাঙড়ে শওকত মোল্লাকে তুলে ধরেছে তৃণমূল। এমনিতে বিগত কয়েক বছর ধরে ভাঙড় উত্তপ্ত থেকেছে আরাবুল বনাম শওকত দ্বন্দ্বে। সঙ্গে তৃণমূল বনাম আইএসএফের সংঘাতও হিংসাত্মক আকার নিয়েছে। আর এবার শওকতকে ক্যানিং পূর্ব থেকে সরিয়ে ভাঙড়ে প্রার্থী করেছে তৃণমূল। তা নিয়েও দলের অন্দরে বিস্তর চাপানউতোর চলছে। এই পরিস্থিতিতে শওকত বনাম আরাবুলের লড়াই নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe