...
...
Next Story

Bhawanipore Mamata Banerjee: ভবানীপুরে সাধুদের হুমকি দেওয়া কাউন্সিলর নাকি 'গৃহবন্দি', বাড়িতে গেলেন মমতা

৭০ নম্বর ওয়ার্ডের অসীম বসুকে নাকি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ বাড়ি থেকে বের হতে দিচ্ছে না। এই আবহে কাউন্সিলরের বাড়িতে গিয়ে দেখা করে এলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।

Published on: Apr 29, 2026, 11:02:26 IST
Advertisement

গত ১০ এপ্রিল যদুবাবুর বাজার ও পদ্মপুকুর এলাকার কাছে অবস্থিত একটি আশ্রমে গিয়ে সেখান থেকে সাধুদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল নেতা তথা কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসুর বিরুদ্ধে। সেই অসীম বসুকে নাকি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ বাড়ি থেকে বের হতে দিচ্ছে না। এই আবহে কাউন্সিলরের বাড়িতে গিয়ে দেখা করে এলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।

কাউন্সিলরের বাড়িতে গিয়ে দেখা করে এলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। (PTI)
কাউন্সিলরের বাড়িতে গিয়ে দেখা করে এলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। (PTI)

প্রসঙ্গত, সাধারণত কোনও ভোটের দিনই সকাল সকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে বের হতে দেখা যায় না। তবে এবার সেই 'প্রথা' ভাঙলেন তৃণমূল সুপ্রিমো। আজ সকাল সকাল ভোটদান পরিদর্শন করতে রাস্তায় নেমে পড়েন মুখ্যমন্ত্রী। প্রথমে তিনি যান ফিরহাদ হাকিমের পাড়া চেতলায়। এদিকে ভোট পরিদর্শনে বেরিয়ে সংবাদমাধ্যমকে মমতা জানান, তাঁর রাতে ঘুম হয়নি। এদিকে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, জায়গায় জায়গায় তৃণমূলের পোস্টার খুলে দেওয়া হয়েছে। তৃণমূলের কর্মীদের তুলে নেওয়া হচ্ছে।

মমতা বলেন, 'কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও সারা বাংলা জুড়ে সিআরপিএফ আর অবজার্ভাররা বলছেন, অর্ডার মানব না। আমাদের সব ছেলেদের তুলে নিচ্ছে।' এরপর তৃণমূল সুপ্রিমো আরও বলেন, 'আজ মুখ্যমন্ত্রী নয়, প্রার্থী হিসাবে ঘুরছি। কাল সারারাত যা তাণ্ডব করেছে, আপনারা জানেন না। অভিষেক, আমি জেগে ছিলাম। সারা রাত এই কাজগুলি করেছি। তৃণমূল কাউন্সিলর অসীম বসুকে বেরতে দেওয়া হচ্ছে না। তাঁকে ও তাঁর স্ত্রীকে গতকাল রাত দেড়টায় হেনস্থা করা হয়েছে। ধাক্কা দেওয়া হয়েছে।' মমতা বলেন, 'ওর বউ জানায় বাবাই বাড়িতে নেই, তাও ওরা ঢোকে।' এদিকে ফিরহাদের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী যাওয়ার ঘটনা নিয়ে মমতা বলেন, 'ববির স্ত্রী ছিল। মাঝরাতে গিয়ে দরজায় ধাক্কা দিচ্ছে। মহিলারা আতঙ্কিত।' এদিকে আজ খিদিরপুরের হনুমান মন্দিরে পুজো দিয়ে দিন শুরু করতে চলেছেন মমতার প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe