বিধাননগর পুরনিগমে প্রশাসনিক শূন্যতা কাটাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল রাজ্য সরকার। শনিবার রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব খলিল আহমেদের স্বাক্ষরিত একটি নির্দেশিকা জারি করে বিধাননগর পুরনিগমে প্রশাসক নিয়োগের ঘোষণা করা হয়েছে। এই নির্দেশিকা অনুযায়ী, পুরনিগমের বর্তমান কমিশনার রবি আগরওয়ালকে অন্তর্বর্তীকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্দেশিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

চলতি সপ্তাহেই বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী পদত্যাগ করেন। তাঁর ইস্তফার পর পুরনিগমে প্রশাসনিক অনিশ্চয়তা তৈরি হয়। অভিযোগ ওঠে, মেয়র পরিষদের সদস্য এবং একাধিক কাউন্সিলর নিয়মিতভাবে দায়িত্ব পালন করছেন না। অনেক ক্ষেত্রেই তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন বিধাননগরের বিধায়ক তথা মন্ত্রী শারদ্বত মুখার্জি। এর ফলে নাগরিক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল বলে দাবি করা হয়।
এই পরিস্থিতিতে পুরনিগমের স্বাভাবিক প্রশাসনিক কাজকর্ম সচল রাখতেই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। সরকারি নির্দেশিকায় স্পষ্ট করে জানানো হয়েছে, এতদিন মেয়র, মেয়র পারিষদ এবং পুরনিগমের বিভিন্ন কমিটির হাতে যে ক্ষমতা ও দায়িত্ব ছিল, এখন থেকে সেই সমস্ত দায়িত্ব পালন করবেন নবনিযুক্ত প্রশাসক। অর্থাৎ পুরনিগম পরিচালনার সমস্ত প্রশাসনিক ক্ষমতা আপাতত রবি আগরওয়ালের হাতেই ন্যস্ত থাকবে।
তবে এই নিয়োগ স্থায়ী নয়। নির্দেশিকায় বলা হয়েছে, সর্বোচ্চ আগামী ছ’মাস অথবা নতুন নির্বাচিত কাউন্সিলররা দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি প্রশাসকের দায়িত্বে বহাল থাকবেন। নতুন বোর্ড গঠিত হলে সেই দায়িত্ব নির্বাচিত প্রতিনিধিদের হাতে ফিরে যাবে।
এদিকে একই দিনে হাওড়া পুরসভার প্রশাসনিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের জারি করা নির্দেশিকা অনুযায়ী, হাওড়া পুরসভার নতুন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে ২০১৭ ব্যাচের আইএএস অফিসার তেজভী রানাকে। এর আগে তিনি উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
{{/usCountry}}এদিকে একই দিনে হাওড়া পুরসভার প্রশাসনিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের জারি করা নির্দেশিকা অনুযায়ী, হাওড়া পুরসভার নতুন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে ২০১৭ ব্যাচের আইএএস অফিসার তেজভী রানাকে। এর আগে তিনি উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
{{/usCountry}}উল্লেখ্য, হাওড়া পুরসভাতেও বর্তমানে কোনও নির্বাচিত বোর্ড নেই। জেলাশাসক পি দীপাপ প্রিয়া বর্তমানে প্রশাসকের দায়িত্ব সামলাচ্ছেন। তবে প্রশাসনিক সূত্রে খবর, চলতি বছরের শেষের দিকেই হাওড়া পুরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সম্প্রতি হাওড়ায় এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সেই ইঙ্গিত দিয়েছেন বলে জানা গিয়েছে।
ফলে একদিকে বিধাননগরে প্রশাসক নিয়োগ এবং অন্যদিকে হাওড়া পুরসভার নতুন কমিশনার নিয়োগ—দুটি সিদ্ধান্তই রাজ্যের নগর প্রশাসনে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। প্রশাসনের দাবি, নাগরিক পরিষেবা যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।