...
...
Next Story

Bidhannagar Ward Office Condom: 'এই সব দেখাও পাপ', বিধাননগরের ওয়ার্ড অফিসে আরামদায়ক খাট, ড্রেসিং টেবিলে কন্ডোম!

অফিসের ভিতরে ঢুকেই একের পর এক জিনিস দেখে বিস্মিত হন বিধায়ক। দেখা যায়, অফিসে একাধিক দামি সোফা সাজানো রয়েছে। পুরো ভবনে পাঁচটিরও বেশি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বসানো হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি চমকে দেন কাউন্সিলরের ঘরের ভিতরের দৃশ্য।

Published on: Jun 27, 2026, 07:55:15 IST
Advertisement

বিধাননগর পুরনিগমের ৩৫ নম্বর ওয়ার্ড অফিসে ঢুকে কার্যত হতবাক হয়ে গেলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসক শারদ্বত মুখোপাধ্যায়। দীর্ঘদিন বন্ধ থাকা ওই ওয়ার্ড কার্যালয় খুলে তিনি যা দেখলেন, তা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। সরকারি অফিসের বদলে সেটি যেন একটি বিলাসবহুল ব্যক্তিগত আবাসনের চেহারা নিয়েছিল বলে অভিযোগ উঠেছে। এমনকী কাউন্সিলরের ঘরে একটি ড্রেসিং টেবিলে মিলেছে কন্ডোমের প্যাকেট। যা নিয়ে বর্তমান বিধায়ক শারদ্বত বলেন, 'এই সব দেখাও পাপ।'

কাউন্সিলরের ঘরে একটি ড্রেসিং টেবিলে মিলেছে কন্ডোমের প্যাকেট।
কাউন্সিলরের ঘরে একটি ড্রেসিং টেবিলে মিলেছে কন্ডোমের প্যাকেট।

সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব নস্কর আর অফিসে আসছেন না। দীর্ঘদিন ধরে ওয়ার্ড অফিস বন্ধ থাকায় এবং এলাকার নানা কাজ ব্যাহত হওয়ায় স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতেই ওয়ার্ড কার্যালয় পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। অফিসের ভিতরে ঢুকেই একের পর এক জিনিস দেখে বিস্মিত হন তিনি। দেখা যায়, অফিসে একাধিক দামি সোফা সাজানো রয়েছে। পুরো ভবনে পাঁচটিরও বেশি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বসানো হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি চমকে দেন কাউন্সিলরের ঘরের ভিতরের দৃশ্য।

ঘরে একটি খাট, নরম বালিশ, বিছানার চাদর, কম্বলসহ শোয়ার সমস্ত ব্যবস্থা ছিল। একটি ড্রেসিং টেবিলও পাওয়া যায়। অভিযোগ, সেই ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকেই একটি কন্ডোমের প্যাকেট উদ্ধার হয়েছে। সরকারি ওয়ার্ড অফিসে এই ধরনের সামগ্রী কেন রাখা হয়েছিল, তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'প্রথমে বুঝতে পারছিলাম না, একটি সরকারি অফিসে শয়নকক্ষ, বালিশ, কম্বল, ড্রেসিং টেবিল কেন থাকবে। পরে বুঝেছি। এ ধরনের জিনিস দেখাও পাপ।' তাঁর এই মন্তব্যের পর ঘটনাটি আরও বেশি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe