Rekha Patra Sister on BJP MLA Condition: বড় ষড়যন্ত্র থাকতে পারে, রেখা পাত্রের অসুস্থতা নিয়ে বিস্ফোরক সর্বক্ষণের সঙ্গী

Rekha Patra Sister on BJP MLA Condition: হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রের শারীরিক অবস্থার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তারইমধ্যে তাঁর দিদি তথা সর্বক্ষণের সঙ্গী বিস্ফোরক দাবি করেছেন। দাবি তুলেছেন তদন্তের।

Published on: Nov 25, 2026, 11:34:27 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Rekha Patra Sister on BJP MLA Condition: শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও পুরোপুরি বিপন্মুক্ত নন রেখা পাত্র। কিন্তু কীভাবে অসুস্থ হয়ে পড়লেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক, তা এখনও স্পষ্ট নয়। উঠে আসছে বিভিন্নরকম তত্ত্ব। তারইমধ্যে রেখার দিদি রেবা নস্করকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে জানানো হয়েছে, পুরো ঘটনায় গভীর চক্রান্ত বা ষড়ষন্ত্রের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিজেপি বিধায়কের সর্বক্ষণের সঙ্গী। ওই প্রতিবেদন অনুযায়ী, রেবা জানিয়েছেন, বড়সড় ষড়যন্ত্র থাকতে পারে পুরো ঘটনার পিছনে। পুরো ঘটনার তদন্ত করে দেখার দাবি তুলেছেন রেবা।

রেখা পাত্রের শারীরিক অবস্থার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। (ফাইল ছবি)
রেখা পাত্রের শারীরিক অবস্থার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। (ফাইল ছবি)

রেখার কথা বলার ক্ষমতাও ফিরে এসেছে অনেকটা

তিনি যখন সেই মন্তব্য করেছেন, তখন রেখার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে রেখার শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। কথাবার্তায় যে অস্পষ্টতা বা আচ্ছন্নতা ছিল, তা অনেকটা কেটে গিয়েছে। কথা বলার ক্ষমতাও ফিরে এসেছে অনেকটা।

পর্যবেক্ষণের জন্য তাঁকে আইসিইউতে রাখা হয়েছে

হাসপাতাল সূত্রে খবর, সোমবার বিজেপি বিধায়ককে ভেন্টিলেটশন সাপোর্ট থেকে বের করা হয়েছিল। তারপর থেকে ভেন্টিলেটরের প্রয়োজন হয়নি। নিজের কী কী সমস্যা বা অস্বস্তি হচ্ছে, তা নিজেই জানাতে পারছেন। তারপরও কোনওরকম ঝুঁকি নিতে চাইছেন না চিকিৎসকরা। দেওয়া হচ্ছে অক্সিজেন। পর্যবেক্ষণের জন্য তাঁকে আইসিইউতে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

আরও পড়ুন: Bengal Minister on Bangladesh: হাসিনা ফেরার মধ্যেই ‘বাংলাদেশ নিয়ে নেব আমরা’, হুংকার উঠল ভারত থেকে, ডেডলাইনও ঠিক

সামান্যতমও ঝুঁকি নিতে চাইছেন না চিকিৎসকরা

কারণ বিষক্রিয়ার যে আশঙ্কা করা হচ্ছে, তার জেরে ফুসফুসে কোনওরকম সমস্যা হয় কিনা, তা ভালোভাবে দেখে নিতে চাইছেন চিকিৎসকরা। সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বিধায়ক যখন কিছুটা আচ্ছন্ন ছিলেন, সেইসময় অতিরিক্ত লালা নিঃসরণ ঘটেছে। সেই পরিস্থিতিতে বিভিন্ন শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বাড়তি সতর্কতা অবলম্বন করছেন চিকিৎসকরা। সামান্যতমও ঝুঁকি নিতে চাইছেন না বলে সূত্রের খবর।

আরও পড়ুন: Bengal Universities Convocation Dress: সমাবর্তনে রোব-টুপির বদলে উত্তরীয়! হস্তচালিত তাঁতের তৈরি পোশাকের নির্দেশ রাজ্যের

কী বললেন বিজেপি নেত্রী?

বিজেপি নেত্রী অর্চনা দাস মজুমদার বলেছেন, ‘উনি কিছুটা কথা বলতে শুরু করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে চিকিৎসকরা কোনওরকম ঝুঁকি রাজি নন। বিধায়িকাকে আইসিইউয়ে রাখার পক্ষে আছেন চিকিৎসকরা।’

আরও পড়ুন: Delhi Woman Gangrape Case: ক্যাফে খুলে পার্টি, মা'কে ফোন- দিল্লিতে যুবতীর 'গণধর্ষণ' কাণ্ডে কী ঘটেছিল? ধৃত ৩

তবে রেখার পেটে যে ভেষজ কীটনাশক চলে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে, তাতে কী কী উপাদান ছিল, তা এখনও স্পষ্ট নয় বলে সূত্রের খবর। ওই মহলের তরফে দাবি করা হয়েছে, পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

ABOUT THE AUTHOR

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।