...
...
Next Story

Birbhum Rail line Bomb: আদালতে আদালতে হামলার হুমকির মাঝেই রেললাইনের পাশে মিলল বোমা, ছড়াল আতঙ্ক

সাঁইথিয়া স্টেশনের কাছেই আপ লাইনের ধারে ১৪ নম্বর এলসি সংলগ্ন এলাকা থেকে বোমা উদ্ধার হয়। পূর্ব রেলওয়ের তরফ থেকে জানানো হয়, কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য প্রায় এক ঘণ্টা ধরে রেল চলাচল বন্ধ রাখা হয়েছিল এই লাইনে। পরে রেল চলাচল ফের স্বাভাবিক হয়।

Published on: Feb 26, 2026, 07:50:00 IST
By
Prefer HTon Google
Advertisement

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সাঁইথিয়া রেলওয়ে স্টেশন থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে রেললাইনে একটি বোমা দেখা যায় বলে দাবি করা হয়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর নিরাপত্তা সংস্থাগুলি ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে একটি রেললাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বোমার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) এবং সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তদন্ত শুরু করেন তাঁরা। পরে জানা যায়, সাঁইথিয়া স্টেশনের কাছেই আপ লাইনের ধারে ১৪ নম্বর এলসি সংলগ্ন এলাকা থেকে বোমা উদ্ধার হয়।

সাঁইথিয়া স্টেশনের কাছেই আপ লাইনের ধারে ১৪ নম্বর এলসি সংলগ্ন এলাকা থেকে বোমা উদ্ধার হয়।
সাঁইথিয়া স্টেশনের কাছেই আপ লাইনের ধারে ১৪ নম্বর এলসি সংলগ্ন এলাকা থেকে বোমা উদ্ধার হয়।

পূর্ব রেলওয়ের তরফ থেকে জানানো হয়, কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য প্রায় এক ঘণ্টা ধরে রেল চলাচল বন্ধ রাখা হয়েছিল এই লাইনে। পরে রেল চলাচল ফের স্বাভাবিক হয়। বর্ধমান থেকে সাঁইথিয়া পর্যন্ত ট্রেন চলাচল প্রথমে শুরু হয়। তবে সাঁইথিয়া থেকে অন্ডাল পর্যন্ত ট্রেন চলাচল শুরু হতে আরও কিছুটা সময় লাগে।

এদিকে বিগত বেশ কয়েকদিন ধরে এই এলাকায় বোমা হামলার হুমকি দেওয়া হচ্ছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বুধবারই পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের একাধিক নিম্ন আদালতকে ই-মেলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়। পশ্চিমবঙ্গের সিউড়ি, আসানসোল জেলা আদালত এবং ঝাড়খণ্ডের ধানবাদের দেওয়ানি আদালতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। হুমকির ইমেইল পাওয়ার পরপরই আদালত প্রাঙ্গণ খালি করে দেওয়া হয়েছিল। গোটা চত্বরে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়। পশ্চিমবঙ্গ পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, পুলিশের দল এবং বোমা নিষ্ক্রিয়কারী বাহিনী আদালত প্রাঙ্গণে পৌঁছে তল্লাশি অভিযান চালালেও কোনও বিস্ফোরক উদ্ধার কতে পারেনি। ধানবাদের ডিএসপি (আইনশৃঙ্খলা) নওশাদ আলম বলেন, 'আদালত প্রাঙ্গণে প্রতিটি কোণা তল্লাশি চালানো হলেও কোনও বিস্ফোরক উপাদান পাওয়া যায়নি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আদালত ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe