...
...
Next Story

BJP Leader on WB Exit Poll: একটি বাদে বাকি সব সমীক্ষাতেই এগিয়ে বিজেপি, তবে দলেরই নেতা মনে করালেন একুশ

তথাগত লেখেন, ‘ভোটগণনা এখনো বাকি আছে, তাতে চোরের দল কি চেষ্টা করবে আমরা জানি না। কাউন্টিং এজেন্টদের নির্দেশ দিন, রিটার্নিং অফিসার জয়ী ঘোষণা করা পর্যন্ত তারা যেন গ্যাঁট হয়ে সেখানে বসে থাকে। কোথাও যেন না যায়। ২০২১-এর কথা ভুলবেন না।’

Updated on: Apr 30, 2026, 14:17:46 IST
Advertisement

গোটা বাংলায় এখন ভোটারদের মনে প্রশ্ন, '৪ মে কী ফলাফল হবে?' সেই প্রশ্নের একটা সম্ভাব্য জবাব দেওয়ার চেষ্টা করে বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করা হয়েছিল গতকাল ভোট সম্পন্ন হওয়ার পরই। তাতে দেখা গিয়েছে, একটা ছাড়া বাকি সবকটা বুথ ফেরত সমীক্ষাই এগিয়ে রেখেছে বিজেপিকে। তবে এরই মাঝে এবার দলকে সতর্ক করলেন বর্ষীয়ান নেতা তথাগত রায়। এই নিয়ে প্রাক্তন রাজ্যপাল বলেন, 'পশ্চিমবঙ্গ বিজেপি! এগজিট পোল নিয়ে আনন্দিত হোন, কিন্তু উচ্ছ্বসিত হবেন না।'

একটি বাদে বাকি সব সমীক্ষাতেই এগিয়ে বিজেপি, তবে দলেরই নেতা মনে করালেন একুশ
একটি বাদে বাকি সব সমীক্ষাতেই এগিয়ে বিজেপি, তবে দলেরই নেতা মনে করালেন একুশ

তথাগত লেখেন, 'ভোটগণনা এখনো বাকি আছে, তাতে চোরের দল কি চেষ্টা করবে আমরা জানি না। কাউন্টিং এজেন্টদের নির্দেশ দিন, রিটার্নিং অফিসার জয়ী ঘোষণা করা পর্যন্ত তারা যেন গ্যাঁট হয়ে সেখানে বসে থাকে। কোথাও যেন না যায়। ২০২১-এর কথা ভুলবেন না। যে শিম্পাঞ্জির উপর পশ্চিমবঙ্গ বিজেপির দায়িত্ব ন্যস্ত ছিল, সে বেলা সাড়ে বারোটার সময় আত্মসমর্পণ করে, “মমতাজী কে প্রতি শুভকামনা হ্যায়” বলে রাজ্য ছেড়ে পালায়।'

উল্লেখ্য, অনেক সময়ই এক্সিট পোল মিলে গেলেও অনেক সময়ই তা আবার মেলে না। তবে ২০২১ সালের বুথ ফেরত সমীক্ষা আসল ফলাফলের সঙ্গে মেলেনি। অধিকাংশ সমীক্ষার সারমর্ম ছিল যে তৃণমূল ২০০ পার করতে পারবে না এবং বিজেপি ১০০ থেকে ১৬০-এর মধ্যে থাকবে। অনেকেই একটি ‘ত্রিশঙ্কু’ বিধানসভার সম্ভাবনাও উড়িয়ে দেননি। ২০২১ সালের ২ মে যখন চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছিল, তখন দেখা গিয়েছিল যে তৃণমূল জিতেছে ২১৩টি আসন। বিজেপি আটকে গিয়েছিল ৭৭-এ।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks