দলীয় শৃঙ্খলার কথা বারবার বলা হচ্ছে। সংবাদমাধ্যমে কে কথা বলবেন, তা-ও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু তাতেও বিতর্কিত মন্তব্যের প্রবণতা থামানো যাচ্ছে না বঙ্গ বিজেপিতে। একের পর এক মন্ত্রী ও নেতার বেফাঁস মন্তব্যে অস্বস্তিতে পড়ছে শাসকদল। কখনও বাংলাদেশ দখলের হুঁশিয়ারি, কখনও এনকাউন্টার নিয়ে মন্তব্য, আবার কখনও বাংলা সিনেমার মান নিয়ে কটাক্ষ। এমনকি তৃণমূলের একটি অংশকে বিজেপির বি-টিম বলেও মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে দলের কয়েক জন মন্ত্রী ও নেতার বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপের কথা ভাবছে বিজেপি নেতৃত্ব। সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, প্রয়োজনে দু-এক জন নেতা-মন্ত্রীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও আলোচনা হচ্ছে।

বস্তুত, সরকারের বক্তব্য যাতে নির্দিষ্ট কয়েক জনের মাধ্যমেই সংবাদমাধ্যমের কাছে পৌঁছয়, তার জন্য আগেই উদ্যোগী হয়েছিল বিজেপি। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনশলের উপস্থিতিতে একটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং তিন নির্দিষ্ট মুখপাত্র ছাড়া অন্য কেউ প্রকাশ্যে দলের বা সরকারের বিষয়ে মন্তব্য করবেন না। সরকারি মুখপাত্র হিসাবে দায়িত্ব দেওয়া হয় মন্ত্রী তাপস রায়, দীপক বর্মন এবং উমেশ রাইকে।
কিন্তু সেই নির্দেশ কার্যত মানা হচ্ছে না বলে অভিযোগ। গত শুক্রবার কেন্দ্রীয় পর্যবেক্ষকের উপস্থিতিতে রুদ্ধদ্বার বৈঠকে বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এর পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, সরকারের কাজকর্ম বা প্রশাসনিক বিষয়ে অন্য কোনও মন্ত্রী সংবাদমাধ্যমে মন্তব্য করতে পারবেন না। তাতেও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি।
দিলীপ, অর্জুনের মন্তব্যে অস্বস্তি
প্রাতঃভ্রমণে বেরিয়ে প্রায় প্রতিদিনই সংবাদমাধ্যমের সামনে বিভিন্ন বিষয়ে মন্তব্য করেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। মুখপাত্র নির্দিষ্ট করে দেওয়ার পরেও নিজের দফতরের বাইরের বিষয়ে মন্তব্য করতে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি 'বামাক্ষ্যাপা' বিতর্কে বাংলা সিনেমার মান নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পরিচালক ও প্রযোজকদের ছবির মান বাড়ানোর পরামর্শ দেন।
এনকাউন্টার নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন দিলীপ। মুখ্যমন্ত্রী এ বিষয়ে একবার মন্তব্য করার পর তিনি বলেন, পাঁচটি নয়, পাঁচশোটি এনকাউন্টার হলেও দুষ্কৃতীদের শেষ করা যাবে না। আবার 'বাংলাকে উত্তরপ্রদেশ বা গুজরাত করব' বলেও বিতর্ক তৈরি করেন তিনি। এমনকি কারও অসুবিধা হলে তাঁকে বিনা ভিসায় বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন।
{{/usCountry}}এনকাউন্টার নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন দিলীপ। মুখ্যমন্ত্রী এ বিষয়ে একবার মন্তব্য করার পর তিনি বলেন, পাঁচটি নয়, পাঁচশোটি এনকাউন্টার হলেও দুষ্কৃতীদের শেষ করা যাবে না। আবার 'বাংলাকে উত্তরপ্রদেশ বা গুজরাত করব' বলেও বিতর্ক তৈরি করেন তিনি। এমনকি কারও অসুবিধা হলে তাঁকে বিনা ভিসায় বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন।
{{/usCountry}}পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের মন্তব্যও অস্বস্তি বাড়িয়েছে। 'বাংলাদেশ আমরা নিয়ে নেব' বলে তাঁর মন্তব্য পদ্মাপারের সংবাদমাধ্যমেও আলোচনার বিষয় হয়ে ওঠে। বিদেশনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের মতো স্পর্শকাতর বিষয়ে রাজ্যের কোনও মন্ত্রীর এমন মন্তব্য নিয়ে প্রশ্ন উঠেছে।
স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যেও বিতর্ক
স্বাস্থ্যমন্ত্রী শরদ্বত মুখোপাধ্যায়ের একটি ভিডিয়ো প্রকাশ্যে আসার পরেও অস্বস্তিতে পড়ে বিজেপি। সেখানে 'মৃত তৃণমূল' এবং 'ঋত তৃণমূল' বলে কটাক্ষ করতে গিয়ে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের অংশকে বিজেপির বি-টিম বলে মন্তব্য করেন। মুখ্যমন্ত্রীর আশীর্বাদেই ওই রাজনৈতিক গোষ্ঠী চলছে বলেও দাবি করেন তিনি। বিরোধীদের হাতে এই মন্তব্য নতুন করে প্রচারের অস্ত্র তুলে দিয়েছে বলে মনে করছে বিজেপির একাংশ।
এবার কি শাস্তির মুখে নেতারা?
বিজেপির অন্দরের খবর, শুধু নির্দেশ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। তাই এবার বিকল্প কড়া পদক্ষেপের কথা ভাবা হচ্ছে। দু-এক জন মন্ত্রী বা নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা এখনও চূড়ান্ত নয়।
শৃঙ্খলাবদ্ধ দল হিসাবে পরিচিত বিজেপির কাছে এই পরিস্থিতি যথেষ্ট অস্বস্তির। বিশেষ করে সরকার পরিচালনার দায়িত্বে থাকা মন্ত্রীদের মন্তব্য যখন প্রশাসনিক অবস্থান বা দলের ঘোষিত নীতির সঙ্গে সংঘাতে যাচ্ছে, তখন তার প্রভাব পড়ছে সরকারের ভাবমূর্তিতেও। ফলে শুধু মৌখিক সতর্কতা নয়, এবার বাস্তবে কতটা কড়া পদক্ষেপ করা হয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
ABOUT THE AUTHOR
২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।