...
...
Next Story

BJP North Bengal Ministers: 'এলাকারই তো মানুষ', সাইরেন ব্যবহারে 'না' রাজ্যের দুই মন্ত্রীর

মানুষের সঙ্গে সংযোগ বজায় রাখার বার্তা দিলেন আলিপুরদুয়ারের কুমারগ্রামের বিধায়ক তথা রাজ্যের পূর্ণমন্ত্রী মনোজকুমার ওঁরাও এবং ফালাকাটার বিধায়ক তথা পূর্ণমন্ত্রী দীপক বর্মন। এই আবহে পুলিশের কাছে তাঁদের আবেদন, হুটার বা সাইরেন ব্যবহার না করা হয়।

Published on: Jun 6, 2026, 10:10:49 IST
Advertisement

মন্ত্রী মানেই কড়া নিরাপত্তা, দীর্ঘ গাড়ির বহর, হুটার ও সাইরেনের শব্দে রাস্তা ফাঁকা করে এগিয়ে চলা- রাজ্যের এই প্রচলিত ছবির বাইরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সংযোগ বজায় রাখার বার্তা দিলেন আলিপুরদুয়ারের কুমারগ্রামের বিধায়ক তথা রাজ্যের পূর্ণমন্ত্রী মনোজকুমার ওঁরাও এবং ফালাকাটার বিধায়ক তথা পূর্ণমন্ত্রী দীপক বর্মন। শুক্রবার কলকাতা থেকে পদাতিক এক্সপ্রেসে নিউ আলিপুরদুয়ার স্টেশনে পৌঁছন মনোজকুমার ওঁরাও। মন্ত্রী হিসেবে তাঁর জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা প্রোটোকল মেনে পাইলট কারের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু স্টেশন থেকে বেরিয়েই তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের অনুরোধ করেন, তাঁর যাতায়াতের সময় যেন কোনও হুটার বা সাইরেন ব্যবহার না করা হয়।

মানুষের সঙ্গে সংযোগ বজায় রাখার বার্তা দিলেন আলিপুরদুয়ারের কুমারগ্রামের বিধায়ক তথা রাজ্যের পূর্ণমন্ত্রী মনোজকুমার ওঁরাও এবং ফালাকাটার বিধায়ক তথা পূর্ণমন্ত্রী দীপক বর্মন।
মানুষের সঙ্গে সংযোগ বজায় রাখার বার্তা দিলেন আলিপুরদুয়ারের কুমারগ্রামের বিধায়ক তথা রাজ্যের পূর্ণমন্ত্রী মনোজকুমার ওঁরাও এবং ফালাকাটার বিধায়ক তথা পূর্ণমন্ত্রী দীপক বর্মন।

মনোজকুমার ওঁরাও বলেন, তিনি এই এলাকারই মানুষ। স্থানীয়রা তাঁকে কখনও মনোজ, কখনও আবার মিঠু নামে চেনেন। তাই মন্ত্রী পরিচয়ের কারণে সাধারণ মানুষের থেকে দূরে সরে যেতে তিনি চান না। বরং এলাকার মানুষের সঙ্গে আগের মতোই সহজ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তাঁর এই বক্তব্যে উপস্থিত পুলিশকর্মী, রেলযাত্রী এবং সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়।

উল্লেখ্য, শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন মনোজকুমার ওঁরাও। একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কাজ করার পর তিনি সক্রিয় রাজনীতিতে আসেন। প্রথমে আরএসপির সঙ্গে যুক্ত থাকলেও ২০১৪ সালে বিজেপিতে যোগ দেন। অন্যদিকে, পূর্ণমন্ত্রী হওয়ার পর প্রথমবার নিজের কেন্দ্র ফালাকাটায় ফিরে একই ধরনের বার্তা দেন দীপক বর্মন। তিনিও যাত্রাপথে হুটার ব্যবহার না করার নির্দেশ দেন। ফালাকাটায় পৌঁছে তিনি জানান, আগামী ১৮ জুন শুরু হতে চলা বাজেট অধিবেশনকে সামনে রেখে এলাকার মানুষের মতামত সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks