...
...
Next Story

BJP 2nd candidate List for WB Vote 2026:সোনারপুর দক্ষিণে রূপা, টালিগঞ্জে পাপিয়া, টিকিট পেলেন হিরণও! এল BJPর ২য় লিস্ট

দমদমে অভিজিৎ বক্সী প্রার্থী, খড়দায় কল্যাণ চক্রবর্তী, ব্যারাকপুরে কৌস্তভ বাগচী, নোয়াপাড়ায় অর্জুন সিং প্রার্থী।

Published on: Mar 19, 2026, 17:33:38 IST
Advertisement

প্রকাশিত হয়ে গেল পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা। ১১২ জনের নাম সেখানে রয়েছে। উল্লেখযোগ্যভাবে এই প্রার্থী তালিকায় নজর কেড়েছেন হিরণ চট্টোপাধ্যায় থেকে রূপা গঙ্গোপাধ্যায়রা। কোন প্রার্থী কোথায় দাঁড়িয়েছেন দেখা যাক।

সোনারপুর দক্ষিণে রূপা, টালিগঞ্জে পাপিয়া, টিকিট পেলেন হিরণও! এল BJPর ২য় লিস্ট (AFP)
সোনারপুর দক্ষিণে রূপা, টালিগঞ্জে পাপিয়া, টিকিট পেলেন হিরণও! এল BJPর ২য় লিস্ট (AFP)

কো কোথায় প্রার্থী?

কলকাতার ভোটে পারদ চড়িয়ে তৃণমূলের লাভলি মৈত্রের বিরুদ্ধে বিজেপির তুরুপের তাস রূপা গঙ্গোপাধ্যায়। এছাড়াও টালিগঞ্জে বিজেপি টিকিট দিয়েছে অভিনেত্রী পাপিয়া অধিকারীকে। রাজারহাট-গোপালপুরে তরুণজ্যোতি তিওয়ারিকে প্রার্থী করেছে বিজেপি। রাজারহাট নিউ টাউনে পীযূষ কানোড়িয়া প্রার্থী। দমদমে অভিজিৎ বক্সী প্রার্থী, খড়দায় কল্যাণ চক্রবর্তী, ব্যারাকপুরে কৌস্তভ বাগচী, নোয়াপাড়ায় অর্জুন সিং প্রার্থী। জগদ্দলে প্রাক্তন আইপিএস রাজেশ কুমার প্রার্থী, হিঙ্গলগঞ্জে প্রার্থী রেখা পাত্র। যাদবপুর কেন্দ্রে প্রার্থী শর্বরী মুখোপাধ্যায়। এগরায় অধিকারী পরিবারের দিব্যেন্দু অধিকারী প্রার্থী।

শ্যামপুর কেন্দ্রে প্রার্থী হয়েছেন হিরণ চট্টোপাধ্যায়। সোনারপুর দক্ষিণে প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়,জলপাইগুড়িতে প্রার্থী অনন্ত দেবরায়। রামপুরহাটে ধ্রুব সাহা, বাঁকুড়ায় নিলাদ্রীশেখর দানা, বালিগঞ্জে শতরূপা, বিধাননগরে শারদ্বত মুখোপাধ্যায় প্রার্থী, বারাসতে শংকর চট্টোপাধ্যায়, খরদায় ভাষ্কর মণ্ডল, সন্দেশখালিতে সনৎ সর্দার প্রার্থী। মন্দির বাজারে মল্লিকা পাইক, বারুইপুর পূর্ব টুম্পা সর্দার প্রার্থী। জয়নগরে অবোক হালদার প্রার্থী। কসবায় প্রার্থী সন্দীপ বন্দ্যোপাধ্যায়। ভাঙরে প্রার্থী জয়ন্ত গায়েন, সাতগাছিয়ায় প্রার্থী অগ্নিশ্বর নস্কর, বেহালা পূর্বে প্রার্থী সুনীল মহারাজ, বেহালা পশ্চিমে ইন্দ্রনীল খাঁ, মহেশতলায় তমনাথ ভৌমিক প্রার্থী। এন্টালি থেকে লড়বেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। বেলেঘাটা পার্থ চৌধুরী, জোড়াসাঁকো বিজয় ওঝা, শ্যামপুকুর পূর্ণিমা চক্রবর্তী, মানিকতলা তাপস রায়, কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রে প্রার্থী রীতেশ তিওয়ারি। বালিতে সঞ্জয় সিং, সাঁকড়াইলে বর্ণালী ঢালি প্রার্থী।

তবে দ্বিতীয় দফায় যে ১১২ জন প্রার্থীর তালিকা ঘোষিত হয়েছে, তাতে এরজিকর-এ নির্যাতিতার মায়ের নাম নেই। এর আগে বহু রিপোর্টে শোনা গিয়েছিল, বিজেপি তাঁকে পানিহাটি কেন্দ্র থেকে দাঁড় করাতে পারে। তবে এই তালিকায় তাঁর নাম নেই।

এদিকে, মাথাভাঙ্গা কেন্দ্রে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক প্রার্থী, মেখলিগঞ্জে দধিরাম রায়, জয়পাইগুড়িতে অনন্তদেব অধিকারী, ইটাহারে সবিতা বর্মন, চোপড়ায় শংকর অধিকারী প্রার্থী। সমসেরগঞ্জে ষষ্ঠীচরণ ঘোষ, কান্দিতে গার্গী দাস, ভরতপুরে অনামিকা ঘোষ প্রার্থী। কৃষ্ণনগর দক্ষিণে প্রার্থী সাধন ঘোষ, রানাঘাটে দক্ষিণে অসীম বিশ্বাস, বনগাঁ উত্তরে অশোক কীর্তনিয়া, বনগাঁ দক্ষিণে স্বপন মজুমদার, হাবরায় দেবদাস মণ্ডল, অশোক নগর সময় হিরা,

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe