আইপ্যাক-কাণ্ডে ইডির তল্লাশির মধ্যে ‘অভিযান’ চালিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নিজেকে ‘খুন’ করলেন। এমনই মন্তব্য করলেন বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, ‘এইট-বি থেকে শ্যামবাজার, টালা থেকে টালিগঞ্জ- মুখ্যমন্ত্রী যে কোনও মিছিল করতে পারেন। মিছিলে নামার তাঁর অধিকার আছে। কিন্তু কাল গোটা রাজ্য এবং গোটা দেশ দেখেছে যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কোথায় নেমে যেতে পারেন। মুখ্যমন্ত্রী নিজেই নিজেকে খুন করলেন। সংবিধানের শপথ নেওয়া কোনও মুখ্যমন্ত্রীর থেকে কোনও সমাজ, কোনও সংবিধান, কোনও দেশ এই আচরণ প্রত্যাশা করে না। তৃণমূল কংগ্রেস যে দুর্নীতির সমার্থক, (তৃণমূল কংগ্রেস যে) দুর্নীতিতে সম্পৃক্ত, সেটা গতকাল মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন।’
আজ যাদবপুর থেকে হাজরা পর্যন্ত মিছিল করবেন মমতা

আর শমীক সেই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রীর মিছিলের প্রেক্ষিতে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের পরাদর্শদাতা সংস্থা এবং ভোটকুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশির ঘটনায় আজ যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে হাজরা পর্যন্ত মিছিল করবেন মুখ্যমন্ত্রী। যিনি ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
ইডির বিরুদ্ধে নথি চুরির অভিযোগ মমতার
বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধারের বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার আইটি অফিসে ইডির হানা দুর্ভাগ্যজনক। আমার দলের সব হার্ডডিস্ক, প্রার্থীতালিকা, দলের কৌশল, দলের পরিকল্পনা নিতে ইডি এসেছে। এটা কি ইডির দায়িত্ব? এটা কি অমিত শাহের দায়িত্ব? সবথেকে কদর্য (কেন্দ্রীয়) স্বরাষ্ট্রমন্ত্রী, দুষ্টু স্বরাষ্ট্রমন্ত্রী। যিনি দেশকে রক্ষা করতে পারেন না। উনি আমার দলের সব নথি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন? আমি যদি বিজেপি পার্টি অফিসে অভিযান চালাই, সেটার ফল কী হবে?’
মমতা আর কী কী বললেন?
পরে সল্টলেক সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসে যান মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, বৃহস্পতিবার সকাল ছ'টা থেকে এই অপারেশনটা শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। যখন অফিসে প্রায় কেউ ছিল না। ফাঁকা অফিসে অভিযান চালিয়েছে ইডি। ফরেন্সিক টিম এনে ল্যাপটপ থেকে ডেটা ট্রান্সফার করেছে। এটা অপরাধ। তা নিয়ে এফআইআর দায়ের করা হয়েছে। ইডি সব টেবিল ফাঁকা করে দিয়েছে। নির্বাচন সংক্রান্ত নথি ‘লুঠ’ করেছে। হার্ডডিস্ক, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) সংক্রান্ত নথি নিয়ে নেওয়া হয়েছে। নতুন নথি বানাতে নির্বাচন পেরিয়ে যাবে বলে উষ্মাপ্রকাশ করেন তৃণমূলের সুপ্রিমো।
{{/usCountry}}পরে সল্টলেক সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসে যান মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, বৃহস্পতিবার সকাল ছ'টা থেকে এই অপারেশনটা শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। যখন অফিসে প্রায় কেউ ছিল না। ফাঁকা অফিসে অভিযান চালিয়েছে ইডি। ফরেন্সিক টিম এনে ল্যাপটপ থেকে ডেটা ট্রান্সফার করেছে। এটা অপরাধ। তা নিয়ে এফআইআর দায়ের করা হয়েছে। ইডি সব টেবিল ফাঁকা করে দিয়েছে। নির্বাচন সংক্রান্ত নথি ‘লুঠ’ করেছে। হার্ডডিস্ক, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) সংক্রান্ত নথি নিয়ে নেওয়া হয়েছে। নতুন নথি বানাতে নির্বাচন পেরিয়ে যাবে বলে উষ্মাপ্রকাশ করেন তৃণমূলের সুপ্রিমো।
{{/usCountry}}