...
...
Next Story

BJP WB Election Candidates: আরও ৫ আসনে প্রার্থী দিল বিজেপি, রইল বাকি ১, বিষ্ণুপুরে তৃতীয়বারের জন্য বদলাল নাম

দমদম উত্তর, মধ্যমগ্রাম, উলুবেড়িয়া পূর্ব, কৃষ্ণনগর উত্তর, কল্যাণী আসনের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এছাড়া বসিরহাট উত্তর, উলুবেড়িয়া পূর্ব এবং দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে প্রার্থী বদল করা হয়েছে।

Published on: Apr 5, 2026, 09:06:17 IST
Advertisement

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আরও ৫টি আসনের জন্য প্রার্থী ঘোষণা করল বিজেপি। আজ উত্তরবঙ্গের কোচবিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার আগে গতরাতে এই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। এদিকে ৩টি আসনে প্রার্থী বদল করা হয়েছে গতকাল। এই আবহে আর মাত্র একটি আসনে প্রার্থী দেওয়া বাকি বিজেপির। রিপোর্ট অনুযায়ী, দমদম উত্তর, মধ্যমগ্রাম, উলুবেড়িয়া পূর্ব, কৃষ্ণনগর উত্তর, কল্যাণী আসনের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি।

দমদম উত্তর, মধ্যমগ্রাম, উলুবেড়িয়া পূর্ব, কৃষ্ণনগর উত্তর, কল্যাণী আসনের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি।
দমদম উত্তর, মধ্যমগ্রাম, উলুবেড়িয়া পূর্ব, কৃষ্ণনগর উত্তর, কল্যাণী আসনের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি।

দমদম উত্তর আসনে বিজেপি প্রার্থী করেছে প্রয়াত তপন শিকদারের ভাইপো সৌরভ শিকদারকে, মধ্যমগ্রাম আসনে প্রার্থী করা হয়েছে রাজু বন্দ্যোপাধ্যায়কে, উলুবেড়িয়া পূর্বে প্রার্থী করা হল রুদ্রপ্রসাদ বন্দ্যোপাধ্যায়কে, কৃষ্ণনগর উত্তরে বিজেপির প্রার্থী তারকনাথ চট্টোপাধ্যায়, এবং কল্যাণীতে প্রার্থী অনুপম বিশ্বাস। এর মধ্যে কল্যাণীতে বিদায়ী বিধায়ক অম্বিকা রায়কে টিকিট দেওয়া হয়নি এবার। তাঁর বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ্ব এবং এইমস কল্যাণীতে দুর্নীতির অভিযোগ রয়েছে।

এদিকে ৩ আসনে প্রার্থীর নামও বদল করেছে বিজেপি। বসিরহাট উত্তরে নতুন প্রার্থী করা হয়েছে কৌশিক সিদ্ধার্থকে। বেহালা পূর্বে নতুন প্রার্থী হলেন শঙ্কর শিকদার। আর দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর আসনে নয়া প্রার্থী অভিজিৎ সর্দার। এই বিষ্ণুপুর আসনে তৃতীয়বারের জন্য প্রার্থী বদল করা হয়েছে। প্রথমে এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছিল গতবারের প্রার্থী অগ্নিশ্বর নস্করকেই। পরে তাঁকে বদলে দ্বিতীয়বার প্রার্থী করা হয় বিশ্বজিৎ খাঁকে। তবে এই আসনটি তপশিলি জাতির জন্য সংরক্ষিত। এবং বিশ্বজিৎ তপশিলি জাতির অন্তর্ভুক্ত নন। এই আবহে ফের প্রার্থী বদল করা হল এই আসনে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe