Dilip Ghosh on Petrol Price Hike: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে তেলের দাম বেড়েছে ভারতে। ইরান যুদ্ধের পরিস্থিতিতে পেট্রল ও ডিজেলের দাম লিটারপ্রতি প্রায় ৩ টাকা বেড়েছে। এই নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষের স্পষ্ট জবাব, গোটা বিশ্বের থেকে তো ভারত আলাদা থাকতে পারে না। তিনি জানান, এতদিন তেলের দাম না বাড়ানোর জেরে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির হাজার হাজার কোটি টাকা লোকসান হচ্ছে।

রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ উল্লেখ করেছেন যে যখনই বিশ্ববাজারে যুদ্ধ বা অস্থিরতা হয়, তেলের দাম বাড়ে। তিনি দাবি করেছেন, প্রধানমন্ত্রী মোদি এই জ্বালানি সংকটের বোঝা সাধারণ মানুষের ওপর সরাসরি পড়তে দেননি। তবে বিশ্ব পরিস্থিতির ওপর নজর রেখে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। দিলীপ ঘোষ বলেন, 'যুদ্ধ চলছে। যে কারণে তেলের দাম বাড়ছে, তা আমাদের হাতে নেই। আমাদের ভবিষ্যতের কথা ভেবে প্রস্তুতি নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন আগেই।'
রাজ্যের মন্ত্রী আরও বলেন, 'অনেকদিন পরে সরকার দাম বাড়াতে বাধ্য হয়েছে। ৪০টা দেশ থেকে আমরা তেল আনি। অভাব নেই, কিন্তু ক্রাইসিস তো আছেই। কিছু না কিছু সমস্যা কোথাও না কোথাও আছেই। সে জন্য সাবধান হওয়া উচিত। আগে কষ্ট করলে পরে কষ্ট কম হবে। বিশ্বজুড়ে যে সংকট চলছে, তার থেকে আমরা আলাদা থাকতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তথ্য আছে, তাই তিনি সবাইকে সতর্ক করেছেন। সবার তাই সতর্ক হওয়া উচিত।'
উল্লেখ্য, আজ কলকাতায় এক লাফে ৩.২৯ টাকা বেড়েছে পেট্রোলের দাম। শহরে ডিজেলের দাম বেড়েছে ৩.১১ টাকা। এই আবহে আজ থেকে কলকাতায় পেট্রোল বিকোচ্ছে ১০৮.৭৪ টাকা প্রতি লিটার দরে। ডিজেল বিকোচ্ছে ৯৫.১৩ টাকা প্রতি লিটার দরে। এদিকে দিল্লিতে পেট্রোলের দাম ৯৪.৭৭ টাকা থেকে বেড়ে হল ৯৭.৭৭ টাকা। ডিজেলের দাম ৮৭.৬৭ টাকা থেকে ৯০.৬৭ টাকা হল। এছাড়া মুম্বইতে পেট্রোলের দাম ৩.১৪ টাকা বেড়ে ১০৬.৬৮ টাকা হয়েছে, ডিজেল ৩.১১ টাকা বেড়ে ৯৩.১৪ টাকা হয়েছে। চেন্নাইতে পেট্রোলের দাম ২.৮৩ টাকা বেড়ে ১০৩.৬৭ টাকা হয়েছে, ডিজেল ২.৮৬ বেড়ে ৯৫.২৫ টাকা হয়েছে। এদিকে দেশে সিএনজির দামও বেড়েছে ২ টাকা করে।
{{/usCountry}}উল্লেখ্য, আজ কলকাতায় এক লাফে ৩.২৯ টাকা বেড়েছে পেট্রোলের দাম। শহরে ডিজেলের দাম বেড়েছে ৩.১১ টাকা। এই আবহে আজ থেকে কলকাতায় পেট্রোল বিকোচ্ছে ১০৮.৭৪ টাকা প্রতি লিটার দরে। ডিজেল বিকোচ্ছে ৯৫.১৩ টাকা প্রতি লিটার দরে। এদিকে দিল্লিতে পেট্রোলের দাম ৯৪.৭৭ টাকা থেকে বেড়ে হল ৯৭.৭৭ টাকা। ডিজেলের দাম ৮৭.৬৭ টাকা থেকে ৯০.৬৭ টাকা হল। এছাড়া মুম্বইতে পেট্রোলের দাম ৩.১৪ টাকা বেড়ে ১০৬.৬৮ টাকা হয়েছে, ডিজেল ৩.১১ টাকা বেড়ে ৯৩.১৪ টাকা হয়েছে। চেন্নাইতে পেট্রোলের দাম ২.৮৩ টাকা বেড়ে ১০৩.৬৭ টাকা হয়েছে, ডিজেল ২.৮৬ বেড়ে ৯৫.২৫ টাকা হয়েছে। এদিকে দেশে সিএনজির দামও বেড়েছে ২ টাকা করে।
{{/usCountry}}