...
...
Next Story

BJP Worker Shot: শুভেন্দুর পিএ খুনের মাঝেই বসিরহাটে বিজেপি কর্মীর ওপর চলল এলোপাথাড়ি গুলি

BJP Worker Shot: ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট স্টেশন সংলগ্ন গোডাউন পাড়ায়। রোহিতের হাতে গুলি লাগে। গুলি চলার খবর পেয়েই বিজেপি নেতা তন্ময় মণ্ডল এবং বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য তড়িঘড়ি হাসপাতালে গিয়ে রোহিতের সঙ্গে দেখা করেন।

Published on: May 7, 2026, 08:04:53 IST
Advertisement

BJP Worker Shot: শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ককে গুলি করে খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। আর এরই মাঝে ফের আক্রান্ত এক বিজেপি কর্মী। রিপোর্ট অনুযায়ী, বসিরহাটে গুলি করা হল এক বিজেপি কর্মীকে লক্ষ্য করে। জখম বিজেপি কর্মীর নাম রোহিত রায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাতেই কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই রোহিতকে গুলি করেছে।

বসিরহাটে গুলি করা হল এক বিজেপি কর্মীকে লক্ষ্য করে।
বসিরহাটে গুলি করা হল এক বিজেপি কর্মীকে লক্ষ্য করে।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট স্টেশন সংলগ্ন গোডাউন পাড়ায়। রোহিতের হাতে গুলি লাগে। গুলি চলার খবর পেয়েই বিজেপি নেতা তন্ময় মণ্ডল এবং বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য তড়িঘড়ি হাসপাতালে গিয়ে রোহিতের সঙ্গে দেখা করেন। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই রোহিতকে লক্ষ্য করে গুলি চালায়। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কী ঘটেছিল? গুলিবিদ্ধ রোহিত বলেন, 'আমরা বিজেপির পতাকা লাগাচ্ছিলাম পাড়ায়। ওরা চার-পাঁচজন ছিল। কয়েকজন প্রথমে গুলি করেছিল আমার গায়ে লাগেনি পালিয়ে যাই। পরে ফের এলোপাথাড়ি গুলি চালায়। জাহিনুর, সন্টু, ভোলা, উজ্জ্বল... এরা সকলে দলবল মিলে গুলি চালিয়েছে।' উল্লেখ্য, এর আগে সন্দেশখালি এলাকায় পুলিশের ওপর গুলি চালানোর ঘটনা ঘটেছিল গত ৫ মে রাতে। ন্যাজাট থানার ওসির ভরত প্রসূন কর, রাজবাড়ি ফাঁড়ির কর্মী ভাস্বত গোস্বামী এবং এক মহলা কনস্টেবল এই ঘটনায় গুলিবিদ্ধ হন। সঙ্গে দুই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও আহত হন ছররা গুলিতে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe