...
...
Next Story

BJP's Shamik on Singur: গোটা দেশকে বার্তা দিতে সিঙ্গুরে টাটাকে ফেরাতে চায় বিজেপি, দাবি করলেন শমীক

শমীকের বক্তব্য, প্রায় দুই দশক আগে সিঙ্গুর থেকে টাটা মোটরসের ন্যানো প্রকল্প সরে যাওয়ার ফলে রাজ্যের শিল্প ও বিনিয়োগ পরিবেশ নিয়ে যে নেতিবাচক বার্তা ছড়িয়ে পড়েছিল, তা বদলানো এখন অত্যন্ত জরুরি। সেই কারণেই টাটা গোষ্ঠীকে আবার বাংলায়, বিশেষ করে সিঙ্গুরে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়েই এগোতে চায় বিজেপি।

Published on: May 30, 2026, 08:36:39 IST
Advertisement

BJP's Shamik on Singur: সিঙ্গুরে ফের টাটা গোষ্ঠীকে ফিরিয়ে আনার ইচ্ছাপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, প্রায় দুই দশক আগে সিঙ্গুর থেকে টাটা মোটরসের ন্যানো প্রকল্প সরে যাওয়ার ফলে রাজ্যের শিল্প ও বিনিয়োগ পরিবেশ নিয়ে যে নেতিবাচক বার্তা ছড়িয়ে পড়েছিল, তা বদলানো এখন অত্যন্ত জরুরি। সেই কারণেই টাটা গোষ্ঠীকে আবার বাংলায়, বিশেষ করে সিঙ্গুরে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়েই এগোতে চায় বিজেপি।

সিঙ্গুরে ফের টাটা গোষ্ঠীকে ফিরিয়ে আনার ইচ্ছাপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
সিঙ্গুরে ফের টাটা গোষ্ঠীকে ফিরিয়ে আনার ইচ্ছাপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

এক সাক্ষাৎকারে শমীক জানান, টাটাদের প্রত্যাবর্তন শুধু একটি শিল্পগোষ্ঠীর ফিরে আসা নয়, বরং এর মাধ্যমে গোটা দেশ এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হবে যে পশ্চিমবঙ্গ এখন বিনিয়োগবান্ধব রাজ্য হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে প্রস্তুত। তাঁর দাবি, ন্যানো প্রকল্প চলে যাওয়ার পর বাংলাকে শিল্পবিরোধী রাজ্য হিসেবে দেখানোর প্রবণতা তৈরি হয়েছিল, যা রাজ্যের ভাবমূর্তির উপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলেছে।

শমীকের মতে, সিঙ্গুরে টাটা প্রকল্প বন্ধ হয়ে যাওয়া শুধুমাত্র একটি শিল্প উদ্যোগের সমাপ্তি ছিল না, বরং তা বাংলার শিল্পোন্নয়নের পথেও বড় ধাক্কা দিয়েছিল। তিনি বলেন, পরবর্তী সময়ে কাটমানি সংস্কৃতি, সিন্ডিকেট রাজ এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ সেই পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তাই শিল্পের প্রতি আস্থা ফিরিয়ে আনতে টাটাদের প্রত্যাবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

বিজেপি নেতার বক্তব্য, টাটা গোষ্ঠী অটোমোবাইল শিল্পে ফিরুক বা অন্য কোনও ক্ষেত্রে বিনিয়োগ করুক, মূল লক্ষ্য হল বাংলায় বড় শিল্পের পুনরুজ্জীবন। শমীক জানান, একসময় যে সিঙ্গুর শিল্প ও জমি আন্দোলনের সংঘাতের প্রতীক হয়ে উঠেছিল, সেই জায়গাকেই আবার শিল্প প্রত্যাবর্তনের প্রতীক হিসেবে গড়ে তুলতে চায় বিজেপি।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe