...
...
Next Story

BLO Beaten in WB Nadia: মেয়ে-বাবার বয়সে গরমিলের জেরে শুনানিতে ডাক, বিএলও-কে মেরে মাথা ফাটানো হল নদিয়ায়

লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় শুনানিতে ডাক পড়েছিল আয়াতোলা এবং তাঁর পরিবারের সদস্যদের। আর এর জেরেই স্থানীয় বিএলও-র ওপর খাপ্পা হয়ে মারধর চালায় সেই পরিবার। আহত বিএলওর নাম সাহেব আলি শেখ। তাঁকে আহত অব্থায় প্রথমে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শক্তিনগরের হাসপাতালে ভর্তি আছেন তিনি।

Updated on: Feb 16, 2026, 10:23:45 IST
By
Prefer HTon Google
Advertisement

এসআইআরের শেষ পর্যায়ে আক্রান্ত হলেন বিএলও। নদিয়ার কালীগঞ্জে শুনানিতে ডাক পাওয়ায় স্থানীয় বিএলও-কে মারধর করার অভিযোগ উঠল আয়াতোল শেখের বিরুদ্ধে। জানা গিয়েছে, ভোটার তালিকায় বাবার থেকে মেয়ের বয়স পাঁচ বছর বেশি ছিল। এই আবহে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় শুনানিতে ডাক পড়েছিল আয়াতোলা এবং তাঁর পরিবারের সদস্যদের। আর এর জেরেই স্থানীয় বিএলও-র ওপর খাপ্পা হয়ে মারধর চালায় সেই পরিবার। আহত বিএলওর নাম সাহেব আলি শেখ। তাঁকে আহত অব্থায় প্রথমে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শক্তিনগরের হাসপাতালে ভর্তি আছেন তিনি।

লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় শুনানিতে ডাক পড়ায় বিএলওকে মারধর নদিয়ায় (Nitin Sharma)
লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় শুনানিতে ডাক পড়ায় বিএলওকে মারধর নদিয়ায় (Nitin Sharma)

রিপোর্ট অনুযায়ী, সাহেব আলি শেখ কালীগঞ্জ ব্লকের ২২৫ নম্বর পার্টের বিএলও। তাঁর বাড়ি রাওতারা গ্রামে। আয়াতোলা শেখের পরিবারে বাবার বয়সের থেকে মেয়ের বয়স বেশি ছিল ভোটার তালিকায়। এই আবহে শুনানিতে ডাক পড়ে তাঁর। সেই সময় বিএলও সাহেবের কাছে জবাবদিহি চায় আয়াতোলা এবং তাঁর পরিবার। এরপরই আয়াতোলারা কাঠ দিয়ে বেধড়ক মারধর করে সাহেবকে। এতে মাঠা ফেটে যায় সাহেবের।

উল্লেখ্য, এসআইআর পর্বের প্রথম থেকেই বিএলও-দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এই নিয়ে বিরোধী বিজেপি বারবার সব হয়েছে। সরকারি কর্মীরাও নিরাপত্তার দাবি তুলেছিলেন। এই আবহে তৃণমূলকে তোপ দেগেছেন রাজ্য বিজেপির সহসভাপতি তাপস রায়। এই নিয়ে তিনি বলেন, 'বিএলও-দের নিরাপত্তা নেই এই রাজ্যে। বিএলও-দের দিয়ে এই সব কাজ করাচ্ছে তৃণমূল। আবার তৃণমূলী দুষ্কৃতীরা মাথা ফাটিয়ে দেয় বিএলও-র। কোনও অভিযোগ উঠলে সেটা খতিয়ে দেখা হোর। তবে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই। পুলিশও নিষ্ক্রিয়। এখানে ওরাই আদালত। ওরাই বিচারক।'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe