...
...
Next Story

শহরে নতুন ব্যাধি! বাড়ি না এসে ক্যাম্পে বসছেন BLO-রা, কী বলছে নির্বাচন কমিশন?

ভোটারদের অনেকেরই অভিযোগ, যেখানে নির্বাচন কমিশন স্পষ্ট করে বলে দিয়েছে, যেখান সেখান থেকে এনুমারেশন ফর্ম বিলি করা যাবে না, তারপরও কেন ক্যাম্প করা হচ্ছে?

Published on: Nov 21, 2025, 21:41:51 IST
Advertisement

পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া চলছে। নির্বাচন কমিশনের নির্দেশ, বিএলওরা বাড়ি-বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিয়ে আসবেন ভোটারদের। কিন্তু জেলায় জেলায় অভিযোগ উঠছে, বিএলওরা বাড়ি এসে ফর্ম দিয়ে গেছেন ঠিকই, কিন্তু জমা নেওয়ার সময় ক্যাম্প করে সেখানে ফর্ম জমা নিচ্ছেন। আর এই গোটা প্রক্রিয়াটার ব্যাপারে অন্ধকারে পড়ে যাচ্ছেন ভোটাররা। এই আবহে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।

শহরে নতুন ব্যাধি! (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
শহরে নতুন ব্যাধি! (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

সম্প্রতি নতুন ব্যাধি ছড়িয়েছে শহরেও। বেশ কয়েকটি ওয়ার্ডে বিএলও-রা সেই যে এনুমারেশন ফর্ম দিয়ে গেছেন, তা আর জমা নিতে বাড়ি বাড়ি আসছেন না। খোঁজ নিয়ে দেখা যাচ্ছে, তাঁরা একটি ক্যাম্প খুলে বসেছেন, যা জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইনের নীতি বিরুদ্ধ। সূত্রের খবর, যাদবপুর, টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের একাধিক ওয়ার্ডে ক্যাম্প খোলা হয়েছে। এদিকে সেই খবর ভোটারদের কাছে পৌঁছয়নি। তাঁরা এনুমারেশন ফর্ম ফিলআপ করে অপেক্ষা করছেন, কবে বিএলও বাড়ি এসে তা জমা নেবেন। পরে ফর্মে দেওয়া নম্বরে যোগাযোগ করা হলে নিযুক্ত বিএলও বলছেন, ফর্ম জমা নেওয়ার জন্য ক্যাম্প খোলা হয়েছে। তাঁদের কাজের সুবিধার জন্য এই প্রসেস ভাল হলেও অনেক ভোটারই ক্যাম্পে গিয়ে ফর্ম জমা দেওয়ার মতো পরিস্থিতিতে নেই বলে অভিযোগ করছেন প্রবীণরা।

কী বলছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক?

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, আদৌ কী বাড়ি না এসে ক্যাম্প করে ফর্ম জমা নেওয়া যায়? এরমধ্যে কমিশনের কাছে কী কোনও অভিযোগ এসেছে? এই প্রশ্নের জবাবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে বলেন, 'কিছু কিছু জায়গা থেকে অভিযোগ এসেছে। আমরা নিযুক্ত ইআরও-কে বললাম, বিএলও-দের গাইডলাইন দেওয়ার জন্যে। কমিশন যে বিজ্ঞপ্তি দিয়েছে তাতে স্পষ্ট বলা হয়েছে বিএলও-দের বাড়ি বাড়ি যেতে হবে।' সিইও-র দাবি, 'এক লক্ষ লোক রয়েছে। আমরা ২৪ ঘণ্টা প্রত্যেকের উপর তো নজরদারি চালাতে পারি না। যেখানে যেখানে অভিযোগ আসছে আমরা অ্যাকশন নিচ্ছি। বিএলও-দের ফোন করে বলা হচ্ছে আপনারা বাই বাড়ি যান।' তবে ভোটারদের অনেকেরই অভিযোগ, যেখানে নির্বাচন কমিশন স্পষ্ট করে বলে দিয়েছে, যেখান সেখান থেকে এনুমারেশন ফর্ম বিলি করা যাবে না, তারপরও কেন ক্যাম্প করা হচ্ছে? ‘দুয়ারে সরকারের’ ধাঁচে এসআইআর ক্যাম্প নিয়ে কমিশনের কোনও হেলদোল না থাকা যথেষ্টই উদ্বেগের।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks