বরানগরে বন্ধ ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার হয়েছিল এক তরুণীর নিথর দেহ। কিন্তু মৃত্যুর পরেও যেন শেষ হয়নি রহস্য! বরং একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসতেই আরও জটিল হয়ে উঠেছে তদন্ত। মৃতার নাম অঞ্জলি সাউ। তাঁর বয়স ২৬ বছর। মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনার বরানগরের লেকপল্লি এলাকার একটি ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। সবচেয়ে রহস্যজনক বিষয়, দেহ উদ্ধারের পরদিন সকালে অঞ্জলির নিখোঁজ মোবাইল ফোন থেকেই পরিবারের সদস্যদের কাছে একের পর এক মেসেজ আসে। এমনকী সেই ফোনের টাওয়ার লোকেশনও দেখাচ্ছে ভিনরাজ্যে। ফলে কে বা কারা ওই ফোন ব্যবহার করে পরিবারের সঙ্গে যোগাযোগ করছে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বরানগরের ১৭ নম্বর ওয়ার্ড সংলগ্ন লেকপল্লি এলাকায় একটি পাঁচতলা আবাসনে রয়েছে অঞ্জলির দিদি ও জামাইবাবুর ফ্ল্যাট। প্রায় চার বছর ওই ফ্ল্যাটে তাঁরা থাকলেও বর্তমানে ব্যবসার কারণে হুগলির শ্রীরামপুরে বসবাস করছেন। মাঝেমধ্যে ওই ফ্ল্যাটে আসতেন অঞ্জলি। সোমবার রাতে ফ্ল্যাটের মালিক অর্থাৎ তাঁর জামাইবাবু প্রতিবেশী লতিকা মান্নার কাছে চাবি রেখে যান। মঙ্গলবার দুপুরে সেই চাবি নিয়ে ফ্ল্যাটে ঢোকেন অঞ্জলি।
এরপর বিকেলে বোনের সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর দিদি। একাধিকবার ফোন করেও কোনও উত্তর না মেলায় প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করেন তিনি। শেষ পর্যন্ত বরানগর থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢোকে। সেখানেই উদ্ধার হয় অঞ্জলির দেহ। তাঁকে দ্রুত বরানগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অঞ্জলিকে শ্বাসরোধ করে খুন করা হয়ে থাকতে পারে। তাঁর গলা, মুখ এবং শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন মিলেছে। এমনকী মাথার পিছনেও ভারী কোনও বস্তুর আঘাতের চিহ্ন রয়েছে বলে খবর। প্রাথমিক ময়নাতদন্তেও শ্বাসরোধের সম্ভাবনার কথা উঠে এসেছে। তবে চূড়ান্ত ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা। পরিবারের অভিযোগ, অঞ্জলির মোবাইল ফোনের পাশাপাশি হাতঘড়ি, আংটি, ব্রেসলেট ও কানের দুলও নিখোঁজ। ফলে এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
{{/usCountry}}প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অঞ্জলিকে শ্বাসরোধ করে খুন করা হয়ে থাকতে পারে। তাঁর গলা, মুখ এবং শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন মিলেছে। এমনকী মাথার পিছনেও ভারী কোনও বস্তুর আঘাতের চিহ্ন রয়েছে বলে খবর। প্রাথমিক ময়নাতদন্তেও শ্বাসরোধের সম্ভাবনার কথা উঠে এসেছে। তবে চূড়ান্ত ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা। পরিবারের অভিযোগ, অঞ্জলির মোবাইল ফোনের পাশাপাশি হাতঘড়ি, আংটি, ব্রেসলেট ও কানের দুলও নিখোঁজ। ফলে এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
{{/usCountry}}এর মধ্যেই রহস্য আরও বাড়িয়েছে মৃতার মোবাইল থেকে পাঠানো মেসেজ। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বুধবার সকাল ১০টা ৫৩ মিনিট থেকে ১১টার মধ্যে অঞ্জলির নম্বর থেকে তাঁদের কাছে একাধিক বার্তা আসে। প্রথমে পরিবারের তরফে ফোনে 'হাই' লিখে মেসেজ পাঠানো হয়েছিল। তার উত্তরে আসে, যা জানার বা জিজ্ঞাসা করার রয়েছে, জানতে চাইলে উত্তর পাওয়া যাবে। এরপর আরও একটি বার্তায় লেখা হয়, 'তোমাদের মধ্যেই রয়েছি, কিন্তু ধরতে পারবে না।' কিছুক্ষণ পরেই ফোনটি বন্ধ হয়ে যায়। সবচেয়ে অবাক করার বিষয়, ফোনের টাওয়ার লোকেশন রাজ্যের বাইরে দেখাচ্ছে বলে খবর।
এদিকে আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এক যুবককে চিহ্নিত করেছেন তদন্তকারীরা। পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তি অঞ্জলির পরিচিত। তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কও থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ওই যুবকের গতিবিধি এবং মোবাইলের অবস্থান খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ রয়েছে কি না, তা এখনও তদন্তসাপেক্ষ।
সব মিলিয়ে বরানগরের এই ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। অঞ্জলিকে কেন খুন করা হল? তাঁর নিখোঁজ মোবাইল থেকে কে হুমকির সুরে মেসেজ পাঠাল? অভিযুক্ত কি রাজ্যের বাইরে পালিয়েছে? সিসিটিভি ফুটেজ, মোবাইলের টাওয়ার লোকেশন এবং ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে এই রহস্যের জট খোলার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। আপাতত অভিযুক্তের সন্ধান এবং খুনের প্রকৃত কারণ জানতেই তৎপর বরানগর থানার পুলিশ।