...
...
Next Story

Victoria Memorial Bomb Scare:শহরে মমতার হাইভোল্টেজ কর্মসূচির মাঝে ভিক্টোরিয়ায় বোমাতঙ্ক! তৎপর পুলিশ

ভিক্টোরিয়ায় বোমাতঙ্ক! তৎপরতায় পুলিশ।

Published on: Mar 6, 2026, 17:46:17 IST
By
Prefer HTon Google
Advertisement

ধর্মতলায় এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইভোল্টেজ ধরনা কর্মসূচি চলছে। এসআইআর নিয়ে তিনি সরব হয়েছেন। তাঁর সঙ্গে ধরনা মঞ্চে একাধিক তাবড় নেতা নেত্রী থেকে বিশিষ্টরা। তারই মাঝে কলকাতার ভিক্টোরিআ মেমোরিয়ালে এল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। গত কয়েক দিন ধরে রাজ্যের বহু জায়গায় বোমাতঙ্কের খবর মিলেছে। এবার শহর কলকাতা।

শহরে মমতার হাইভোল্টেজ কর্মসূচির মাঝে ভিক্টোরিয়ায় বোমাতঙ্ক! তৎপর পুলিশ
 (PTI Photo/Manvender Vashist Lav)
শহরে মমতার হাইভোল্টেজ কর্মসূচির মাঝে ভিক্টোরিয়ায় বোমাতঙ্ক! তৎপর পুলিশ (PTI Photo/Manvender Vashist Lav)

জানা গিয়েছে, এক ইমেল মারফৎ বার্তায় বিস্ফোরণের হুমকি দিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কর্তৃপক্ষের কাছে হুমকি বার্তা পাঠানো হয়েছে। ইতিমধ্যেই ঘটনা ঘিরে তৎপরতা শুরু করেছে পুলিশ। পৌঁছে গিয়েছে বম্ব স্কোয়াড। জানা গিয়েছে, বোমা হুমকির খবর পেতেই হেস্টিংস থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে যায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হল-এর চত্বরে। সেখানে বম্ব ও ডগ স্কোয়াড নিয়ে পৌঁছেছে পুলিশ।

এদিকে, ধর্মতলা মেট্রো চ্যানেলে ধরনায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকে ভিক্টোরিয়ার দূরত্ব ৩ কিলোমিটার। মঞ্চে মমতা ছাড়াও একাধিক তাবড় ব্যক্তিত্বরা রয়েছে। ফলত, কলকাতা শহর জুড়ে নিরাপত্তা এই মুহূর্তে বড় বিষয়।

প্রতিদিনই প্রায় বিপুল সংখ্যক মানুষ, এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরতে আসেন। গোটা রাজ্য থেকে যেমন মানুষ বেড়াতে আসেন, তেমনই রাজ্যের বাইরের মানুষও সেখানে বেড়াতে আসেন। তেমনই এক জায়গায় এমন বোমাতঙ্কের ঘটনা শহরের নিরাপত্তার দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe