...
...
Next Story

BSF Land Update: বাংলাদেশিদের চিকেন নেক দখলের দিবাস্বপ্ন ভাঙবে, কাঁটাতার নিয়ে সিদ্ধান্তের পরে বড় পদক্ষেপ রাজ্যের

প্রশাসনিক সূত্রে খবর, আজ, বুধবার বিএসএফের হাতে প্রায় ১২০ একর জমি তুলে দেওয়া হবে। সীমান্ত সুরক্ষা ও দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে এই জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Published on: May 20, 2026, 08:48:47 IST
Advertisement

শিলিগুড়ি করিডোর বা ‘চিকেনস নেক’ এলাকার নিরাপত্তা জোরদার করতে বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রে খবর, আজ, বুধবার বিএসএফের হাতে প্রায় ১২০ একর জমি তুলে দেওয়া হবে। সীমান্ত সুরক্ষা ও দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে এই জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ, বুধবার বিএসএফের হাতে প্রায় ১২০ একর জমি তুলে দেওয়া হবে। (Gourav)
আজ, বুধবার বিএসএফের হাতে প্রায় ১২০ একর জমি তুলে দেওয়া হবে। (Gourav)

শিলিগুড়ি করিডোর ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কৌশলগত এলাকা। এই করিডোর ঘিরে রয়েছে নেপাল, ভুটান, বাংলাদেশ এবং চিন। ফলে ভূরাজনৈতিক, সামরিক ও দেশের নিরাপত্তার দিক থেকে অঞ্চলটি অত্যন্ত স্পর্শকাতর বলে মনে করা হয়। সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া তৈরির কাজ দ্রুত শেষ করতে এই জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

গোয়েন্দা সূত্রে দাবি, দীর্ঘদিন ধরেই জঙ্গি সংগঠনগুলির নজরে রয়েছে ‘চিকেনস নেক’। বিশেষ করে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর এই করিডোর নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। অভিযোগ, অস্ত্র, মাদক এবং জাল নোট পাচারের ক্ষেত্রেও এই এলাকা ব্যবহার করার চেষ্টা চলছে। পাশাপাশি বেআইনি অনুপ্রবেশের ঘটনাও প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। লাগাতার অনুপ্রবেশের কারণে এলাকার জনবিন্যাস বদলের অভিযোগও একাধিকবার উঠেছে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আগের সরকারের আমল থেকেই জমি হস্তান্তরের বিষয়টি আটকে ছিল। তবে সরকার বদলের পর সেই প্রক্রিয়ায় গতি আসে। বুধবার আনুষ্ঠানিকভাবে জমি হস্তান্তর করা হবে। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই শুভেন্দু অধিকারী ৪৫ দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। আর এবার চিকেনস নেক বা শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিশ্চিত করতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে ৪০৯৬.৭০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে ভারতের। এর মধ্যে থেকে ৩ হাজার ২৩৯.৯২ কিলোমিটার এলাকায় কাঁটাতার আছে। অর্থাৎ, মোট সীমান্তের ৭৯.০৮ শতাংশ এলাকায় আছে কাঁটাতার বেড়া।

এদিকে চিকেন নেকের কাছে বাংলাদেশে বিমানঘাঁটি তৈরি হতে পারে বলে জল্পনা চলছে দীর্ঘদিন ধরে। এই সবের মাঝে উত্তর দিনাজপুরের চোপড়া, অসমের ধুবড়ি এবং বিহারের কিষানগঞ্জ- এই তিনটি জায়গায় নতুন ব্যাটেলিয়ান অফিস বা সামরিক ঘাঁটি স্থাপন করা হয়েছে সেনার তরফে। এক একটি ঘাঁটিতে ৮০০ থেকে ৯০০ জন জওয়ান থাকবেন। উল্লেখ্য, চিকেন নেক করিডর থেকে ধুবড়ির দূরত্ব ২২২ – ২৪০ কিলোমিটার, চোপড়ার দূরত্ব ৫২ কিলোমিটার, কিষাণগঞ্জের দূরত্ব ১৫২-১৮০ কিলোমিটার।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe