...
...
Next Story

Businessman Arrested by ED: অসুস্থ ধৃত সোনা পাপ্পু ঘনিষ্ঠ ব্যবসায়ী, কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ভর্তি আরজি করে

Businessman Arrested by ED: জয়কে ইডি যখন আদালতে নিয়ে যাচ্ছিল, তখন পথেই সে অসুস্থ হয়ে পড়ে বলে জানা গিয়েছে। এই আবহে অসুস্থ জয় কামদারকে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Published on: Apr 20, 2026, 07:57:37 IST
Advertisement

Businessman Arrested by ED: বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে এখনও ধরতে পারেনি পুলিশ। তবে এই সোনা পাপ্পুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যবসায়ী জয় কামদারকে ইডি গ্রেফতার করে গতকাল। ধৃত জয় সান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। এবং গ্রেফতারির পরপরই অসুস্থ হয়ে পড়ে ধৃত ব্যবসায়ী। জয়কে ইডি যখন আদালতে নিয়ে যাচ্ছিল, তখন পথেই সে অসুস্থ হয়ে পড়ে বলে জানা গিয়েছে। এই আবহে অসুস্থ জয় কামদারকে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রেফতারির পরপরই অসুস্থ হয়ে পড়ে ধৃত ব্যবসায়ী জয় কামদার
গ্রেফতারির পরপরই অসুস্থ হয়ে পড়ে ধৃত ব্যবসায়ী জয় কামদার

উল্লেখ্য, রবিবার সকাল ১১টা নাগাদ বেহালার বাড়ি থেকে আটক করা হয়েছিল জয় কামদারকে। দীর্ঘ কয়েক ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর বিকেলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা জানান, আর্থিক দুর্নীতির মামলায় ওই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ধৃত জয় কামদার মূলত প্রোমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত। অতীতেও তার বাড়িতে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। সেই সময় তার বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, জয়ের বাড়ি থেকে মোট ১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার করেছিলেন কেন্দ্রীয় অফিসাররা।

তবে সোনা পাপ্পুর সঙ্গে জয় কামদারের যোগসূত্র কোথায়? সম্প্রতি কসবার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশি চালিয়ে ইডি আধিকারিকেরা আর্থিক লেনদেনের বেশ কিছু সূত্র পান। সেই তদন্তের সূত্র ধরেই সামনে আসে জয়ের নাম। তদন্তকারী সংস্থার দাবি, সোনা পাপ্পু কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ব্যবসায়ী জয় কামদারকে বার দুয়েক তলব করা হয়েছিল। কিন্তু ইডির হাজিরা এড়িয়ে গিয়েছিল সে। এরপরেই রবিবার সকালে ইডির একটি দল বেহালায় তার বাড়িতে হানা দেয় এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে নিয়ে আসে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরই তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয় তদন্তকারীরা।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks