...
...
Next Story

Nandigram By-Election: রাত পোহালেই উপনির্বাচন! নন্দীগ্রামের আইসি-কে সরাল নির্বাচন কমিশন, দায়িত্বে কে?

Nandigram By-Election: সোমবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নির্দেশ অবিলম্বে কার্যকর করতে হবে। এমনকী দেবাশিস সরকার নন্দীগ্রাম থানায় দায়িত্ব গ্রহণের পর তার বিশদ রিপোর্টও সন্ধ্যার মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

Published on: Oct 5, 2026, 14:18:28 IST
Advertisement

Nandigram By-Election: উপনির্বাচনের ঠিক ২৪ ঘণ্টা আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছেড়ে যাওয়া আসন নন্দীগ্রামে বড় প্রশাসনিক রদবদল। মঙ্গলবার নন্দীগ্রাম বিধানসভা আসনে উপনির্বাচন। ঠিক তার আগের দিন সোমবার নন্দীগ্রাম থানার ইনস্পেক্টর ইন-চার্জ বা আইসি-কে সরিয়ে দিল নির্বাচন কমিশন। ইতিমধ্যে রদবদল সংক্রান্ত নির্দেশিকা জারি হয়েছে। এই থানায় আইসি পদে ছিলেন অজয়কুমার মিশ্র। তাঁর স্থলাভিষিক্ত হলেন দেবাশিস সরকার, যিনি এতদিন পূর্ব মেদিনীপুরের ট্রাফিক কন্ট্রোল রুমের ইনস্পেক্টর ইন-চার্জ হিসেবে কর্মরত ছিলেন। উপনির্বাচনের সময় এলাকায় আইনশৃঙ্খলা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতেই এই নির্দেশ দেওয়া হয়েছে।

নন্দীগ্রামের আইসি-কে সরাল নির্বাচন কমিশন, দায়িত্বে কে?
নন্দীগ্রামের আইসি-কে সরাল নির্বাচন কমিশন, দায়িত্বে কে?

সোমবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নির্দেশ অবিলম্বে কার্যকর করতে হবে। এমনকী দেবাশিস সরকার নন্দীগ্রাম থানায় দায়িত্ব গ্রহণের পর তার বিশদ রিপোর্টও সন্ধ্যার মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। তবে হঠাৎ করে ভোটের আগের দিন কেন এই পরিবর্তন আনা হল, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। মঙ্গলবার নন্দীগ্রামের পাশাপাশি মুর্শিদাবাদের রেজিনগরেও উপনির্বাচন অনুষ্ঠিত হবে এবং আগামী ৯ অক্টোবর শুক্রবার ভোটের ফলাফল ঘোষণা করা হবে। ইতিপূর্বেই দুই কেন্দ্রে নির্বাচনী প্রচারের সমস্ত পর্ব শেষ হয়েছে এবং উপনির্বাচনকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এলাকা। গোটা এলাকায় চাপা রাজনৈতিক উত্তেজনাও রয়েছে।

নন্দীগ্রাম থেকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জিতেছিলেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরেও জেতায় ওই কেন্দ্রটি ধরে রাখেন তিনি। ছেড়ে দেন নন্দীগ্রাম। অন্যদিকে, রেজিনগর থেকে জিতেছিলেন হুমায়ুন কবীর। দ্বিতীয় কেন্দ্র নওদাতেও জেতায় তিনি রেজিনগর ছেড়ে দেন। তাই এই দুই কেন্দ্রে উপনির্বাচন করাতে হচ্ছে কমিশনকে। নন্দীগ্রামের উপনির্বাচনে বিজেপি প্রার্থী করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথকে। এ ছাড়া এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস যে প্রার্থী দিয়েছিল, তিনি মনোনয়ন তুলে নেন। শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থন জানিয়েছেন। কংগ্রেসের টিকিটে লড়ছেন মিলন প্রধান। তবে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন জানানোর পরেই পুরনো খুনের মামলায় মিলন প্রধানকে গ্রেফতার করে পুলিশ। আপাতত অন্তর্বর্তী জামিনে তিনি জেলের বাইরে রয়েছেন। জামিনে মুক্তি পাওয়ার পর তিনি পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন। মিলন প্রধানের দাবি, পুলিশ আধিকারিকেরা তাঁকে তুলে নিয়ে গিয়ে মনোনয়ন প্রত্যাহারের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি রাজি হননি। তাই তাঁকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়। পুলিশের তরফে এই অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। এ বার ভোটের ঠিক আগে নন্দীগ্রামের আইসি-কে বদলে দেওয়া হল। তবে রেজিনগরে এমন কোনও পরিবর্তন করেনি কমিশন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks