...
...
Next Story

Calcutta High Court: ডিভোর্সি-অবিবাহিত-বিধবা কন্যা কখন পাবে বাবা-মায়ের পেনশন? যুগান্তকারী রায় কলকাতা হাইকোর্টের

Calcutta High Court: সরকারি নিয়ম তথা মেমোরান্ডাম অনুসারে, অবিবাহিত, ডিভোর্সি বা বিধবা কন্যা পারিবারিক বা ফ্যামিলি পেনশনের আওতায় পড়েন। তবে সে ক্ষেত্রে দুটি বিষয় মাথায় রাখতে হবে।

Published on: Sep 2, 2026, 22:06:09 IST
Advertisement

Calcutta High Court: ফ্যামিলি পেনশন নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সরকারি নিয়ম অনুযায়ী, অবসরপ্রাপ্ত ব্যক্তির মৃত্যু হলে, তাঁর স্বামী বা স্ত্রী সাধারণত ফ্যামিলি পেনশন পান। স্বামী বা স্ত্রী বেঁচে না থাকলে পেনশন পেতে পারেন সন্তানও। কিন্তু সব সন্তান নন, কিছু মাপকাঠি বিচার করে তবেই সন্তানদের পেনশন দেওয়া হয়। সম্প্রতি কলকাতা হাইকোর্টে এক বিবাহ বিচ্ছিন্না (ডিভোর্সি) মহিলা আবেদন জানান, যাতে তাঁকে তাঁর প্রয়াত বাবার ফ্যামিলি পেনশন দেওয়া হয়। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চ রায় দিয়েছে, ওই মহিলা পেনশন পাওয়ার যোগ্য নন। কারা পেতে পারেন ফ্যামিলি পেনশন? সেটাও স্পষ্ট করে দিয়েছে আদালত।

কেন পেনশন চাইলেন কন্যা?

ফ্যামিলি পেনশন নিয়ে যুগান্তকারী রায় কলকাতা হাইকোর্টের
ফ্যামিলি পেনশন নিয়ে যুগান্তকারী রায় কলকাতা হাইকোর্টের

ওই মহিলা আবেদন করেন, ২০১৮ সালে তাঁর বাবার মৃত্যুর পর থেকে পেনশন দেওয়া হোক তাঁকে। আবেদনকারীর দাবি, স্বামীর বিবাহ বিচ্ছেদ হওয়ায় ২০০১ সাল থেকেই তিনি বাবার সঙ্গে বসবাস করছিলেন এবং বাবার উপরেই আর্থিকভাবে পুরোপুরি নির্ভরশীল ছিলেন। তাই তিনি এই পেনশনের দাবিদার। আবেদনকারীর যুক্তি, ১২ নভেম্বর, ২০০৮-এর মেমোরান্ডাম অনুযায়ী অবিবাহিত, বিধবা ও ডিভোর্সি কন্যারা পারিবারিক পেনশন পাওয়ার যোগ্য।

এই মামলায় প্রশ্ন কোথায়?

এই মামলায় দেখা গেছে, আবেদনকারী ডিভোর্সি হলেও, সেই ডিভোর্স সুট বা বিচ্ছেদের আবেদন করা হয়েছে ২০২১ সালে। তার আগে একটি ডিভোর্স সুট করা হলেও তা খারিজ হয়ে যায়। ফলে, বাবার মৃত্যুর সময় মেয়ে যে ডিভোর্সি ছিলেন, তা বলা যাচ্ছে না। সেখানেই ওঠে প্রশ্ন। আবেদনকারীর বিপক্ষে সওয়াল করেন আইনজীবী নয়নচাঁদ বিহানি।

কারা পারিবারিক পেনশন পাওয়ার যোগ্য?

সরকারি নিয়ম তথা মেমোরান্ডাম অনুসারে, অবিবাহিত, ডিভোর্সি বা বিধবা কন্যা পারিবারিক বা ফ্যামিলি পেনশনের আওতায় পড়েন। তবে সে ক্ষেত্রে দুটি বিষয় মাথায় রাখতে হবে। এক, সন্তানকে বাবা বা মায়ের মৃত্যুর সময়েই অবিবাহিত, ডিভোর্সি বা বিধবা হতে হবে। বাবার মৃত্যুর বেশ কিছুদিন পর যদি কারও ডিভোর্স হয় বা স্বামীর মৃত্যু হয়, তাহলে তিনি পেনশন পাবেন না। দ্বিতীয় বিষয় হল, কোনও অবিবাহিত, ডিভোর্সি বা বিধবা কন্যা যদি আর্থিকভাবে সমর্থ্য হন, বাবা-মায়ের উপর নির্ভরশীল না হন, তাহলেও তিনি ফ্যামিলি পেনশন পাবেন না। নির্ভরশীল হলে তবেই পেনশন পাবেন। সংশ্লিষ্ট মামলার ক্ষেত্রে ২০১৮ সালে বাবার মৃত্যুর সময় আবেদনকারী আইনিভাবে একজন বিবাহিতা কন্যা ছিলেন। তাই তিনি এই যোগ্যতার বাইরে।

উচ্চ আদালতের রায়

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe