Humayun Kabir: হুমায়ুনের বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি তুঙ্গে! ঢালাও বিরিয়ানির আয়োজন! সূচি একনজরে

মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ মামলায় হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট।

Published on: Dec 5, 2025, 21:03:53 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সদ্য তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবির তাঁর আগের ঘোষণা মতো ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ শিলান্যাসের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এদিন, কলকাতা হাইকোর্ট, বেলডাঙায় বাবরি মসজিদ গড়ার কেসে কোনও হস্তক্ষেপ করেনি। এক্ষেত্রে শান্তি বজায় রাখার দায়িত্ব রাজ্যের উপরই ছেড়েছে কোর্ট। ওদিকে, ৬ ডিসেম্বর শনিবার মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের শিলান্যাস অনুষ্ঠান ঘিরে অতিথি, স্থানীয়দের জন্য বিপুল পরিমাণ বিরিয়ানি তৈরি হচ্ছে। এদিকে, পরিস্থিতির দিকে নজর রেখে সজাগ রয়েছে প্রশাসন।

হুমায়ুনের বাবরি মসজিদ গড়া ঘিরে প্রস্তুতি তুঙ্গে, সৌদি থেকে আসছেন কারা? অনুষ্ঠানসূচি একনজরে (HT_PRINT)
হুমায়ুনের বাবরি মসজিদ গড়া ঘিরে প্রস্তুতি তুঙ্গে, সৌদি থেকে আসছেন কারা? অনুষ্ঠানসূচি একনজরে (HT_PRINT)

সজাগ প্রশাসন:-

জানা গিয়েছে, শনিবার এই অনুষ্ঠান ঘিরে ৩ হাজার পুলিশ কর্মী মোতায়েন থাকবে। প্রশাসনের লক্ষ্যে রয়েছে, জাতীয় সড়ক যাতে কোনওভাবেই অচল না হয়ে পড়ে শনিবার এবং সেই ১২ নম্বর জাতীয় সড়ককে সচল রাখার পাশাপাশি শিলান্যাসের অনুষ্ঠানও যাতে নির্বিঘ্নে শেষ হয় সেদিকে নজর থাকবে প্রশাসনের। প্রসঙ্গত, এলাকায় থাকা ১২ নম্বর জাতীয় সড়ক উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ। বেলডাঙা ও রেজিনগর এলাকার অন্তর্গত রয়েছে এই অনুষ্ঠানস্থল। দুই থানার পুলিশও সেখানে বিশেষ দায়িত্বে থাকছে বলে খবর।

বিপুল বিরিয়ানির আয়োজন:

জানা গিয়েছে, শনিবার ৬ ডিসেম্বর, মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের শিলান্যাস ঘিরে বহু অতিথি হাজির থাকবেন। মঞ্চে ৪০০ অতিথির বিশেষ বসার ব্যবস্থা করা হয়েছে। সাতটি কেটারিং সংস্থাকে বরাত দেওয়া হয়েছে অতিথিদের জন্য ৪০ হাজার প্যাকেট শাহি বিরিয়ানি তৈরি করার। এছাড়াও, ২০ হাজার স্থানীয়দের জন্যও বিরিয়ানির আয়োজন থাকছে। ‘আনন্দবাজার ডট কম’-র রিপোর্ট বলছে , খাওয়ার খরচে ৩০ লাখ ও মঞ্চ তৈরিতে ১০ লাখ খরচ হচ্ছে।

( Pakistan on Imran Khan: পাকিস্তানের CDFর তখতে মুনির বসতেই ইমরানকে নিয়ে বোমা ফাটাল ISPR! তুঙ্গে পারদ)

সৌদি থেকে কারা আসছেন?

বেলডাঙার মরাদিঘি এলাকায় বাবরি মসজিদের শিলান্যাস উপলক্ষ্যে বিশেষ আয়োজন করা হয়েছে। সেখানে বহু মানুষের ভিড় হতে পারে বলে হুমায়ুনের শিবিরের দাবি। এই শিলান্যাস উপলক্ষ্যে সৌদি আরব থেকে দুই ইসলামি ধর্মগুরুকে আনা হচ্ছে। কলকাতা থেকে তাঁদের মুর্শিদাবাদ বিশেষ কনভয়ে নিয়ে যাওয়া হবে। রাজ্য ও দেশের নানান প্রান্ত থেকে ইসলামি ধর্মগুরুদের সেখানে উপস্থিত হওয়ার কথা শোনা যাচ্ছে।

অনুষ্ঠান সূচি:-

এই শিলান্যাসের মূলপর্ব শুরু হবে শনিবার বেলা ১২ টা নাগাদ। তার ২ ঘণ্টা আগে থেকে আনুষ্ঠানিক কাজকর্ম শুরু হবে। অনুষ্ঠানের একটি পর্ব সকাল ১০ টা থেকে শুরু হবে। দুপুর ২ টো নাগাদ অনুষ্ঠানের সমাপ্তি ও খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে। ৪ টের মধ্যে ওই অনুষ্ঠানস্থল ফাঁকা করে দেওয়া হবে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More