...
...
Next Story

Abhishek Banerjee: অভিষেকের মন্তব্য বেদনাদায়ক! ভর্ৎসনা করেও ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি হাইকোর্টের

Abhishek Banerjee: রাজ্য সরকারের তরফে বলা হয়, যিনি বিচারব্যবস্থাকেই কাঠগড়ায় তুলছেন, তাঁকে কেন রক্ষাকবচ দেওয়া হবে। তবে বিচারপতি প্রশ্ন করেন, বিচারব্যবস্থা নিয়ে মন্তব্যের ভিত্তিতে কী অন্তর্বর্তী সুরক্ষা বাড়ানোর আবেদন খারিজ করা যায়?

Updated on: Nov 20, 2026, 12:17:51 IST
Advertisement

Abhishek Banerjee: জনগণের ভোটে নির্বাচিত সাংসদ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বিচারব্যবস্থার একাংশের বিরুদ্ধে যে অভিযোগ করছেন বা যে ধরণের মন্তব্য শোনা যাচ্ছে তাঁর মুখে, সেটা অত্যন্ত বেদনাদায়ক এবং অনভিপ্রেত। ডিজে মামলার শুনানিতে এমনই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের (Justice Sougata Bhattacharya) বেঞ্চের। যদিও এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি হবে না এটা কোনও যুক্তি হতে পারে না, শুক্রবার স্পষ্ট জানিয়ে দিল উচ্চ আদালত (Calcutta High Court)। সেই সঙ্গে ডায়মন্ড হারবারের সাংসদের রক্ষাকবচের মেয়াদ জানুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত বৃদ্ধি করল আদালত। যা আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য স্বস্তির।

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (@AITCofficial X)
ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (@AITCofficial X)

সম্প্রতি আদালতের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছু মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। শুক্রবার এই সংক্রান্ত শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, সাংসদের কাছ থেকে এমন মন্তব্য প্রত্যাশিত নয়। তিনি বলেন, ‘একজন সাংসদ যদি এই ধরনের মন্তব্য করেন, তা হলে তাঁর অনুগামীদের কাছে কী বার্তা পৌঁছোয়? বিচারব্যবস্থার বিরুদ্ধে এই ধরনের মন্তব্য অত্যন্ত বেদনাদায়ক।’ তবে একে সরাসরি আদালত অবমাননা বলা যায় কিনা, তার ভিত্তিতে মামলাকারীর আবেদন খারিজ করা যায় কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি। তিনি বলেছেন, ‘অভিষেকের মন্তব্যগুলি ইচ্ছাকৃত ও পরিকল্পিত আদালত অবমাননা না-ও হতে পারে। তবে এই ধরনের মন্তব্য এড়ানো যেত। আদালতের বিরুদ্ধে এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়। এটা আদালতের কাছে কষ্টদায়ক।’

ডিজে মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টে রাজ্যের তরফে অভিষেকের রক্ষাকবচের মেয়াদবৃদ্ধির আপত্তি জানানো হয়। রাজ্য সরকারের তরফে বলা হয়, যিনি বিচারব্যবস্থাকেই কাঠগড়ায় তুলছেন, তাঁকে কেন রক্ষাকবচ দেওয়া হবে। তবে বিচারপতি প্রশ্ন করেন, বিচারব্যবস্থা নিয়ে মন্তব্যের ভিত্তিতে কী অন্তর্বর্তী সুরক্ষা বাড়ানোর আবেদন খারিজ করা যায়? এটা কী ইচ্ছাকৃত আদালত অবমাননা? রাজ্যের কাছে বিচারপতি ভট্টাচার্য জানতে চান, অন্তর্বর্তী রক্ষাকবচ প্রত্যাহার করা বা তার মেয়াদ না-বাড়ানোর মতো নতুন কোনও পরিস্থিতি তৈরি হয়েছে কিনা। কোন পরিবর্তিত পরিস্থিতিতে, কী কারণে অভিষেক রক্ষাকবচ পাবেন না? প্রশ্ন করে আদালত। তার পর বিষয়টি ব্যাখ্যা করে বিচারপতি বলেন, ‘দু’টি বিষয় আলাদা। উপযুক্ত পরিস্থিতি তৈরি হলে আদালত অবমাননার মামলার প্রক্রিয়া শুরু করা যেতে পারে। তবে সেটা সম্পূর্ণ আলাদা আইনি প্রক্রিয়া।’

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks