...
...
Next Story

Canning Post Poll Violence: মুরগি চুরি TMC নেতার! প্রতিবাদী মহিলাকে বলে - '৪ তারিখের পর তোকেও টেনে নিয়ে যাব'

Canning Post Poll Violence: রিপোর্ট অনুযায়ী, ইটখোলার মধুখালী এলাকায় বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালানো হয়েছিল শনিবার রাতে। হামলার পরিপ্রেক্ষিতে অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের অঞ্চল সভাপতি ইন্দ্রজিৎ সর্দার ও তাঁর অনুগামীদের দিকে। যদিও এই হামলার দায় স্বীকার করেনি তৃণমূল।

Published on: May 3, 2026, 09:36:45 IST
Advertisement

Canning Post Poll Violence: দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের ইটখোলা অঞ্চলে রাজনৈতিক হিংসার শিকার বিজেপি সমর্থকরা। জানা গিয়েছে, ক্যানিং পশ্চিম বিধানসভা এলাকায় বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর করা হয়। এদিকে বিজেপি কর্মীদের মারধরও করা হয় বলে অভিযোগ। ঘটনায় এক মহিলাসহ দুই বিজেপি কর্মী গুরুতর জখম হয়েছেন। আহতদের নাম দীপিকা নস্কর ও কবির কৃষ্ণ হালদার। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু কবির কৃষ্ণ হালদারের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের ইটখোলা অঞ্চলে রাজনৈতিক হিংসার শিকার বিজেপি সমর্থকরা।
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের ইটখোলা অঞ্চলে রাজনৈতিক হিংসার শিকার বিজেপি সমর্থকরা।

এই হামলার পরিপ্রেক্ষিতে অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের অঞ্চল সভাপতি ইন্দ্রজিৎ সর্দার ও তাঁর অনুগামীদের দিকে। যদিও এই হামলার দায় স্বীকার করেনি তৃণমূল। রিপোর্ট অনুযায়ী, ইটখোলার মধুখালী এলাকায় বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালানো হয়েছিল শনিবার রাতে। দুষ্কৃতীরা লাঠি-রড এবং বন্দুক নিয়ে চড়াও হয়েছিল। এলাকায় গুলি ছোড়া হয়। বন্দুকের বাঁট দিয়ে বিজেপি কর্মীদের মারা হয় বলে অভিযোগ। এদিকে বিজেপি কর্মীদের বাড়িতে আসবাবপত্র ভেঙে দেওয়া হয়। এই আবহে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই হামলায় আহত দীপিকা সংবাদমাধ্যমকে বলেন, 'রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ দেখি ওরা এসে আমার মুরগির ঘর থেকে মুরগি টেনে বের করে নিয়ে যাচ্ছে। আমি বাধা দিয়ে বলি, তুমি একজন নেতা হয়ে মানুষের ঘরের মুরগি চুরি করছ? এরপরেই ওঁরা আমাকে হুমকি দিয়ে বলে ৪ তারিখের পর তোকেও টেনে নিয়ে যাব। তুই ঘর ছেড়ে দিবি? আমি বলি- জায়গাটা কি তোমার যে ঘর ছেড়ে দেব? অমনি দুইজন মিলে আমাকে বিছানায় শুইয়ে ফেলে মারধর শুরু করে। এলাকায় অন্তত ৬ রাউন্ড গুলি চলেছে।'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks