...
...
Next Story

Canning TMC Leader Arrest: ধৃত তৃণমূল নেতাকে নিয়ে যাওয়া প্রিজন ভ্যানে চটি-ঝাঁটা দিয়ে আঘাত স্থানীয় মহিলাদের!

তৃণমূল যুব নেতা অরিত্র বসুকে গ্রেপ্তারের পর স্থানীয় বাসিন্দাদের একাংশ থানার সামনে বিক্ষোভে সামিল হন। বহু মহিলা-পুরুষ হাতে ঝাঁটা ও জুতো নিয়ে থানার সামনে জড়ো হন। অভিযুক্ত নেতাকে আদালতে নিয়ে যাওয়ার সময় পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে।

Updated on: May 20, 2026, 09:10:28 IST
Advertisement

ক্যানিং থানার সামনে ধৃত তৃণমূল নেতাকে ঘিরে মঙ্গলবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। তৃণমূল যুব নেতা অরিত্র বসুকে গ্রেপ্তারের পর স্থানীয় বাসিন্দাদের একাংশ থানার সামনে বিক্ষোভে সামিল হন। বহু মহিলা-পুরুষ হাতে ঝাঁটা ও জুতো নিয়ে থানার সামনে জড়ো হন। অভিযুক্ত নেতাকে আদালতে নিয়ে যাওয়ার সময় পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। যে প্রিজন ভ্যানে ভরে অরিত্রকে মেডিক্যাল চেকআপের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তাতে চটি ও ঝাঁটা দিয়ে আঘাত করেন স্থানীয় মহিলারা।

তৃণমূল যুব নেতা অরিত্র বসুকে গ্রেপ্তারের পর স্থানীয় বাসিন্দাদের একাংশ থানার সামনে বিক্ষোভে সামিল হন।
তৃণমূল যুব নেতা অরিত্র বসুকে গ্রেপ্তারের পর স্থানীয় বাসিন্দাদের একাংশ থানার সামনে বিক্ষোভে সামিল হন।

জানা গিয়েছে, ভোট গণনার দিন এক বিজেপি কর্মীকে গুলি করার অভিযোগে দীর্ঘদিন ধরেই অরিত্র বোসকে খুঁজছিল পুলিশ। গত সোমবার আনন্দপুর থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার তাঁকে আলিপুর আদালতে তোলা হয়। আদালতে নিয়ে যাওয়ার আগে শারীরিক পরীক্ষার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ওই তৃণমূল নেতাকে। সেই সময় থেকেই থানার সামনে বিক্ষোভ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, থানার ভিতর থেকে অরিত্র বসুকে বের করে প্রিজন ভ্যানে তোলার সময় বিক্ষোভকারীরা ক্ষোভে ফেটে পড়েন। অনেকেই ভ্যান ঘিরে বিক্ষোভ দেখান এবং ঝাঁটা-জুতো প্রদর্শন করেন। কেউ কেউ প্রিজন ভ্যানের গায়েও আঘাত করেন বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় থানা ও হাসপাতালের বাইরে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। পরে নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের সরিয়ে দিলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks