...
...
Next Story

Vozinha Cape Verde: শতদ্রুর হাতে মুখ্যমন্ত্রীকে সই করা জার্সি! ISL-এ খেলতে আগ্রহী কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

Vozinha Cape Verde: কাবো ভার্দের গোলরক্ষক জানিয়েছেন, সুযোগ পেলে ভারতের সেরা লিগে খেলবেন।

Published on: Oct 9, 2026, 13:15:43 IST
Advertisement

Vozinha Cape Verde: বিশ্বকাপে স্পেনের মতো ইউরোপসেরাকে রুখে রাতারাতি পরিচিতি পেয়েছেন। উরুগুয়ের বিরুদ্ধেও দুরন্ত পারফরম্যান্সে নজর কেড়েছেন। এবার সেই গোলরক্ষকই আইএসএলে খেলতে চান। আলো-অন্ধকার মিলিয়ে চলতি বিশ্বকাপের অন্যতম মুখ কেপ ভার্দের ৪০ বছরের ভোজিনহা (Vozinha Cape Verde) ভারতে খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন। তিনি আসতে চান কলকাতায়। এমনকী শতদ্রু দত্তের হাত দিয়ে উপহার পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য।

আইএসএলে খেলতে আগ্রহী কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা (AFP)
আইএসএলে খেলতে আগ্রহী কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা (AFP)

ভারত সম্পর্কে অত্যন্ত আগ্রহী ভোজিনহা। তিনি শুনেছেন কলকাতার ফুটবল প্রেমের কথাও। তা নিজের চোখে দেখতে চান তিনি। গত বিশ্বকাপের অন্যতম সেরা গোলরক্ষক বৃহস্পতিবার নৈশভোজ করেছেন শতদ্রু দত্তের সঙ্গে। তাঁর কাছে জানতে চেয়েছেন ভারতীয় ফুটবল সম্পর্কে। ভারতে ফুটবলের জনপ্রিয়তা ঠিক কেমন, তা-ও জানতে চেয়েছেন। সব জেনে ভারত সম্পর্কে তাঁর আগ্রহ আরও বেড়েছে। শতদ্রু দত্ত কলকাতার বাসিন্দা জানার পর ভোজিনহা জানতে চান, ‘আপনি তো কলকাতায় থাকেন। শুনেছি, ওখানে ফুটবল খুব জনপ্রিয়। ভারতের কথাও শুনেছি। তাই আপনার কাছে আরও জানতে চাই।’

জবাবে শতদ্রু দত্ত বলেন, ‘হ্যাঁ, কলকাতায় ফুটবল খুব জনপ্রিয়। এখন নতুন সরকার এসেছে। নতুন সরকার ফুটবল নিয়ে খুবই আগ্রহী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফুটবলের পাশে থাকার কথা বলেছেন। ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁও প্রশাসনিক ভাবে সবরকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন।’ নৈশভোজের সময়ই আইএসএলের কথা জেনেছেন ভোজিনহা। কেপ ভার্দের গোলরক্ষক জানিয়েছেন, সুযোগ পেলে ভারতের সেরা লিগে খেলবেন। শুধু তাই নয়, ফুটবল নিয়ে মুখ্যমন্ত্রীর আগ্রহের কথা শুনে শতদ্রুর হাত দিয়ে পাঠাচ্ছেন বিশেষ উপহারও। ভোজিনহা এখন খেলেন চিলের ক্লাব কোলো-কোলোয়। ক্লাবের ২৯ নম্বর জার্সিতে সই করে দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, ‘আমার বন্ধু স্যার শুভেন্দুর জন্য।’

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks