...
...
Next Story

Suvendu Adhikari: 'সেক্যুলারিজম নিপাত যাক' বলায় শুভেন্দুর প্রার্থীপদ বাতিলের আর্জি, কী বলল হাইকোর্ট?

Suvendu Adhikari: এবারের নির্বাচনে দুটি আসন থেকে লড়ছেন এই বিজেপি নেতা। বিদায়ী বিরোধী দলনেতা নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকে বিজেপির প্রর্থী। ভবানীপুর তাঁর লড়াই খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ২৯ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচনে সেখানে ভোটগ্রহণ চলবে।

Published on: Apr 28, 2026, 08:18:33 IST
Advertisement

Suvendu Adhikari: গত ৩ মার্চ একটি বক্তব্যে শুভেন্দু অধিকারী বলেছিলেন - ধর্মনিরপেক্ষতা নিপাত যাক। আর এই মন্তব্যকে হাতিয়ার করে তাঁর প্রার্থীপদ বাতিলের আর্জি জানানো হয়েছিল কলকাতা হাইকোর্টে। ২৭ এপ্রিল সেই মামলার রায় দিল উচ্চ আদালত। এবং তাতে শুভেন্দু অধিকারীরই জয় হল। খারিজ হল মামলা। বজায় থাকল শুভেন্দু অধিকারীর প্রার্থীপদ। উল্লেখ্য, এবারের নির্বাচনে দুটি আসন থেকে লড়ছেন এই বিজেপি নেতা। বিদায়ী বিরোধী দলনেতা নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকে বিজেপির প্রর্থী। ভবানীপুর তাঁর লড়াই খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ২৯ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচনে সেখানে ভোটগ্রহণ চলবে।

শুভেন্দু অধিকারী বলেছিলেন - ধর্মনিরপেক্ষতা নিপাত যাক। (PTI)
শুভেন্দু অধিকারী বলেছিলেন - ধর্মনিরপেক্ষতা নিপাত যাক। (PTI)

উল্লেখ্য, বালিগঞ্জে দোল যাত্রার অনুষ্ঠানে অংশ নিয়ে শুভেন্দু বলেছিলেন, 'সেক্যুলারিজম নিপাত যাক, নাস্তিকতা, ধর্মনিরপেক্ষতা চলবে না। আমি হিন্দুদের এমএলএ, হিন্দুরাই আমাকে নির্বাচিত করেছে।' এই আবহে মামলাকারীর অভিযোগ ছিল, শুভেন্দুর এই মন্তব্য অসাংবিধানিক এবং প্ররোচনামূলক। এই আবহে তাঁর প্রার্থীপদ বাতিলের আবেদন করা হয়। তবে মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের পর্যবেক্ষণ, নিজের আবেদনের পক্ষে কোনও আইনি কারণ দেখাতে পারেনি মামলাকারী। এই আবহে মামলা খারিজ করে দেওয়া হয়।

প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ মামলাকারীর কাছে জানতে চায়, ঠিক কোন সাংবিধানিক ধারার উল্লেখ করে এই প্রার্থীপদ বাতিলের আবেদন জানানো হয়েছে। কিন্তু মামলাকারীর আইনজীবীরা এই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি। এই আবহে আবেদনকারী নিজের যুক্তির পক্ষে কোনও আইনি ভিত্তি স্পষ্ট করে উল্লেখ করতে না পারায় আদালত মামলাটি খারিজ করে দেওয়ার নির্দেশ দেয়।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks