...
...
Next Story

Shantanu Sinha Biswas: প্রায় ৩ কোটির 'উপহার' নেন! প্রাক্তন পুলিশকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা

Shantanu Sinha Biswas: জমি দখল মামলায় শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেফতার করেছে ইডি। বর্তমানে তিনি মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছেন।

Published on: Sep 16, 2026, 14:17:09 IST
Advertisement

Shantanu Sinha Biswas: আরও বিপাকে কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়ের হল গড়িয়াহাট থানায়। নিজের পদের অপব্যবহার করে আর্থিক লাভের অভিযোগ উঠেছে প্রাক্তন পুলিশ কর্তার বিরুদ্ধে। কখনও নগদে, কখনও উপহার হিসেবে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে তিনি ২ কোটি ৮৯ লক্ষ টাকার আর্থিক সুবিধা ভোগ করেছেন বলে অভিযোগ।

প্রাক্তন পুলিশকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা (সৌজন্যে টুইটার)
প্রাক্তন পুলিশকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা (সৌজন্যে টুইটার)

সূত্রের খবর, সম্প্রতি ইডি এবং কলকাতা পুলিশের মধ্যে একটি বৈঠক হয়। সেই বৈঠকে শান্তনু সিনহা বিশ্বাসকে ঘিরে তদন্তে উঠে আসা একাধিক অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশকে মোট ছ’টি মামলা করার আবেদন জানিয়েছিল ইডি। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথম মামলা হিসেবে গাড়িয়াহাট থানায় এই এফআইআর দায়ের করা হল বলে সূত্রের খবর। প্রাক্তন পুলিশকর্তা কী ভাবে আর্থিক সুবিধা নিয়েছেন, তা অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। অভিযোগপত্র অনুযায়ী, এক সংস্থার কাছ থেকে ৭৪ লক্ষ ৩৬ হাজার ১৯৮ টাকা বেতন হিসেবে নিয়েছেন প্রাক্তন পুলিশকর্তার স্ত্রী। বেনামে ৮২ লক্ষ টাকা মূল্যের দু’টি ফ্ল্যাট কিনেছেন বলে অভিযোগ। পুত্রের কলেজের ফি-র জন্য প্রভাব খাটিয়ে ২০ লক্ষ ২৭ হাজার টাকা তুলেছেন বলে অভিযোগ শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে।

এ ছাড়াও মুর্শিদাবাদের কান্দিতে বাড়ি মেরামতের নামে ৬১ লক্ষ টাকা নেন বলে অভিযোগ প্রাক্তন পুলিশকর্তার বিরুদ্ধে। সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে বেশ কয়েকটি সংস্থার কাছ থেকে কখনও ১০ লক্ষ টাকা, কখনও ১৫ লক্ষ টাকা তুলেছেন বলে অভিযোগ। পাশাপাশি, বেহালার ব্যবসায়ী জয় কামদারের কাছে থেকে কখনও নগদে, কখনও উপহার হিসেবে ১৩ লক্ষ টাকা নিয়েছেন বলে অভিযোগ। স্ত্রীকে উপহার দিতে কামদারের কাছ থেকে ২ লক্ষ টাকাও নেন বলে অভিযোগ উঠেছে শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks