RG Kar case: আরজি কর কাণ্ডে নতুন মোড়। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে (RG Kar Medical College and Hospital) তরুণী চিকিৎসকের ও খুনের মামলায় শুক্রবার শিয়ালদহ আদালতে স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই (CBI)। এই নিয়ে চতুর্দশ স্টেটাস রিপোর্ট আদালতে জমা পড়ল। ঘটনাস্থলে সে দিন যাঁরা ছিলেন, শ্মশানে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে। সূত্রের খবর, তিন পাতার ওই রিপোর্টে তদন্তের অগ্রগতির একাধিক তথ্য তুলে ধরা হয়েছে।

আরজি কর মামলার তদন্ত শুরু করেছিল কলকাতা পুলিশ। তার পর তদন্তভার চলে যায় সিবিআইয়ের হাতে। তবে সম্প্রতি এই মামলার তদন্তকারী আধিকারিক পরিবর্তন হয়েছে। এখন তদন্তের দায়িত্বে আছেন সিবিআইয়ের সন্দীপনি গর্গ (Sandipani Garg)। এটি তাঁর নেতৃত্বাধীন নতুন তদন্তকারী দলের দ্বিতীয় স্টেটাস রিপোর্ট। সিবিআই সূত্রে খবর, তিন পাতার স্টেটাস রিপোর্ট জমা পড়েছে আদালতে। নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা। তাঁদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও পেয়েছেন গোয়েন্দারা। সেই তথ্যের সূত্র ধরে ঘটনার দিন ঘটনাস্থলে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের বয়ানও রেকর্ড করা হয়েছে। পাশাপাশি সংগ্রহ করা হয়েছে সিসিটিভি ফুটেজ, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস এবং একাধিক নথি। নির্যাতিতাকে যে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে ওই সময়ে উপস্থিত ব্যক্তিদের সঙ্গেও কথা বলেছেন গোয়েন্দারা।
অন্যদিকে, খড়দহ থানার মামলায় অভিযুক্ত পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে-র বিরুদ্ধে থাকা অস্ত্র আইনের ২৫(১)(এ) ধারাটিও এই সিবিআই মামলায় সংযুক্ত করা হয়েছে। ৪ জানুয়ারি সিবিআইকে পরবর্তী স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এদিন আদালতে সিবিআই জানায়, মামলাটি বর্তমানে কলকাতা হাইকোর্টে বিচারাধীন। অন্যদিকে, মূল অভিযোগকারীর তরফে নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায়ের জামিন বাতিলের আবেদন গত ২৮ অক্টোবর জমা দেওয়ার কথা জানানো হয়। সেই আবেদনের শুনানির জন্য রিপোর্টের প্রতিলিপি চাওয়া হলে বিচারক আরও একটি কপি দেওয়ার নির্দেশ দেন। অভিযোগকারীর আইনজীবীর বক্তব্য, জামিন বাতিলের আবেদনের শুনানি জরুরি। আগামী ২৭ নভেম্বর সোমনাথের জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ার কথা। ওই দিনই সকলের জামিন বাতিলের আবেদনের শুনানি হতে পারে বলে আদালতে জানানো হয়েছে।
উল্লেখ্য, সিবিআই-এর বিরুদ্ধে শুরু থেকেই তদন্তে ঢিলেমি ও গাফিলতির অভিযোগ তুলেছিলেন অভয়ার বাবা-মা। তাঁর মায়ের বক্তব্য ছিল, তদন্তের অগ্রগতি নেই এবং সিবিআই তাদের প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছে না বলেও অভিযোগ তুলেছিলেন তিনি। আগেও আরজি কর মামলায় আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল সিবিআইকে। এবার এই আবহে তদন্তের অগ্রগতির খুঁটিনাটি রিপোর্ট আদালতে জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
{{/usCountry}}উল্লেখ্য, সিবিআই-এর বিরুদ্ধে শুরু থেকেই তদন্তে ঢিলেমি ও গাফিলতির অভিযোগ তুলেছিলেন অভয়ার বাবা-মা। তাঁর মায়ের বক্তব্য ছিল, তদন্তের অগ্রগতি নেই এবং সিবিআই তাদের প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছে না বলেও অভিযোগ তুলেছিলেন তিনি। আগেও আরজি কর মামলায় আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল সিবিআইকে। এবার এই আবহে তদন্তের অগ্রগতির খুঁটিনাটি রিপোর্ট আদালতে জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
{{/usCountry}}