Census form fill online and questions: ইন্টারনেট, বাড়ি থেকে জল- অনলাইনে জনগণনার ফর্মে ৩৪ প্রশ্ন থাকছে! কোথায় পূরণ হবে?
Cencus form fill online and questions: আগামী মাস থেকেই জনগণনা শুরু হচ্ছে। তিনটি ধাপে হবে জনগণনা। প্রথম দফায় ফর্ম পূরণ করতে হবে। তারপর তথ্য যাচাই করতে আসবেন অফিসাররা। আর অনলাইনে ফর্ম ফিল-আপের সময় কী কী প্রশ্ন থাকবে?
Cencus form fill online and questions: আগামী ১ অগস্ট থেকে পশ্চিমবঙ্গে জনগণনা শুরু হচ্ছে। সূত্রের খবর, প্রথম দফায় নাগরিকরা স্বেচ্ছায় অনলাইনে যে ফর্ম পূরণ করতে পারবেন, তাতে মোট ৩৪টি প্রশ্ন থাকবে। ১ অগস্ট থেকে আগামী ১৪ অগস্ট পর্যন্ত সেই প্রক্রিয়া চলবে। দ্বিতীয় দফায় আগামী ১৬ অগস্ট থেকে আগানী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি-বাড়ি যাবেন আধিকারিকরা। অনলাইন পোর্টালে যে যে তথ্য দেওয়া হয়েছে, তা যাচাই করে দেখবেন। প্রয়োজন হলে তাঁরা অনলাইনে ফর্ম ফিল-আপ করতেও সহায়তা করবেন। আবার তৃতীয় দফার কাজ হবে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে। প্রত্যেক সরকারি আধিকারিককে ১৫০-১৮০টি বাড়ির তথ্য সংগ্রহ করতে হবে। জিওট্যাগিংও করা হবে বলে সূত্রের খবর।

কোন পোর্টাল থেকে ফর্ম ফিল-আপ করা যাবে?
ফর্ম ফিল-আপের সময় আসবে OTP
যখন অনলাইনে ফর্ম জমা দেবেন, তখন নথিভুক্ত ফোন নম্বরে ওটিপি আসবে। সেই ওটিপি দিতে হবে।
কী কী প্রশ্ন থাকছে জনগণনার অনলাইন ফর্মে?
১) পরিবারের প্রধান কে?
২) পরিবারে কে কে আছেন?
৩) পরিবারের প্রত্যেক সদস্যের লিঙ্গ
৪) বাড়ির মালিকানা
৫) বাড়ির অবস্থা
৬) বাড়ি তৈরির জন্য যে সামগ্রী ব্যবহার করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন থাকছে
৭) কী কী মৌলিক সুযোগ-সুবিধা আছে?
৮) শৌচাগার
৯) নিকাশি
১০) পানীয় জলের উৎস
১১) রান্নার বন্দোবস্ত
১২) পরিবারের প্রাথমিক খাদ্য
১৩) ইন্টারনেট পরিষেবা
১৪) গাড়ির মালিকানা
১৫) জাতিগত তথ্য
জনগণনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
১) ১৫ বছর পরে ফের আদমশুমারি বা সেনসাস বা জনগণনাহতে চলেছে।
২) জনগণনার সময় যে তথ্য সংগ্রহ করা হবে, সেটার ভিত্তি ধরা হবে ২০২৭ সালের ১ মার্চ।
৩) সূত্রের খবর, জনগণনা নিয়ে ইতিমধ্যে জোরদার প্রচার চালানো হচ্ছে। টোল ফ্রি নম্বর 1855 চালু করা হয়েছে, যেখান ফোন করে নাগরিকরা প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।
৪) ভারতে শেষবার জনগণনা হয়েছিল ২০১১ সালে। হিসেব মতো ২০২১ সালে ফের জনগণনা হওয়ার কথা ছিল। কিন্তু কোভিডের কারণে তা পিছিয়ে গিয়েছিল।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


