...
...
Next Story

Online Scam: ‘অনলাইন লুট!’ কলকাতার বুকে ভয়ঙ্কর ঘটনা, সর্বস্ব লুট চাকদহের যুবকের

Online Scam: পুলিশ সূত্রে খবর, ম্যারাথন দৌড়ে অংশ নিতে শহরে আসা এক তরুণকে ডেকে নিয়ে গিয়ে ‘অনলাইন লুট’-এর অভিযোগ উঠেছে। অভিযোগ, পূর্ব কলকাতার গুলশন কলোনির একটি বাড়িতে আড্ডা দেওয়ার নাম করে ওই তরুণকে ডেকে নিয়ে গিয়ে তাঁর কাছ থেকে জোর করে অনলাইনের মাধ‌্যমে ৬৫ হাজার টাকা হাতিয়ে নেয় দুষ্কৃতীরা।

Published on: Jul 21, 2026, 15:22:33 IST
Advertisement

Online Scam: একদিকে যখন ক্রমাগত প্রযুক্তিগত উন্নয়নের উপর ভিত্তি করে দ্রুত আধুনিক থেকে আধুনিকতর হয়ে উঠছে মানুষের জীবন, অপরদিকে তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে উঠছে প্রতারণার চক্র। বর্তমান সময় সংবাদপত্রের পাতায় কার্যত প্রতিনিয়ত চোখে পড়ছে ডিজিটাল প্রতারণার খবর। ক্রমাগত প্রসারিত হচ্ছে এই প্রতারণা চক্রের জাল। ওয়াকিবহাল মহলের মতে, যুব সমাজ থেকে শুরু করে বৃদ্ধ, কেউই এই ফাঁদের নাগপাশ এড়াতে পারছেন না। কারও লোকসানের পরিমাণ কয়েক হাজার, কারওবা ক্ষতি হচ্ছে লক্ষাধিক। খাস কলকাতায় এমনই এক ‘অনলাইন লুট’-এর শিকার হলেন নদিয়ার চাকদহের এক যুবক।

কলকাতার বুকে ভয়ঙ্কর ঘটনা, সর্বস্ব লুট চাকদহের যুবকের
কলকাতার বুকে ভয়ঙ্কর ঘটনা, সর্বস্ব লুট চাকদহের যুবকের

পুলিশ সূত্রে খবর, ম্যারাথন দৌড়ে অংশ নিতে শহরে আসা এক তরুণকে ডেকে নিয়ে গিয়ে ‘অনলাইন লুট’-এর অভিযোগ উঠেছে। অভিযোগ, পূর্ব কলকাতার গুলশন কলোনির একটি বাড়িতে আড্ডা দেওয়ার নাম করে ওই তরুণকে ডেকে নিয়ে গিয়ে তাঁর কাছ থেকে জোর করে অনলাইনের মাধ‌্যমে ৬৫ হাজার টাকা হাতিয়ে নেয় দুষ্কৃতীরা। শুধু তাই নয়, লুঠ করা হয় সোনার গয়নাও। কিন্তু আতঙ্কে সেই সময় কলকাতায় তিনি কারও কাছে মুখ খুলতে পারেননি। পরে ওই তরুণ নিজের বাড়ি চাকদহে ফিরে যাওয়ার পর এই ব‌্যাপারে চাকদহ থানায় অভিযোগ দায়ের করেন। এরপর চাকদহ থানার পুলিশ সেখানে জিরো এফআইআর করে পূর্ব কলকাতার আনন্দপুর থানায় পাঠিয়ে দেয়। তারই ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

আনন্দপুর ও প্রগতি ময়দান এলাকায় লুঠপাট

এর আগেও আনন্দপুর ও প্রগতি ময়দান এলাকায় এরকম একাধিক লুঠপাটের ঘটনা ঘটেছে। তাই পুলিশ এই অভিযোগটিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, সম্প্রতি ওই যুবক একটি ম‌্যারাথন দৌড়ে অংশ নিতে শহরে আসেন। নিউ টাউনের একটি হোটেলে ওঠেন তিনি। এর আগেই শহরের এক যুবকের সঙ্গে সোশ্যাল মিডিয়া তথা একটি অ‌্যাপের মাধ‌্যমে তাঁর আলাপ হয়েছিল। ওই যুবকের সঙ্গে যোগাযোগ করার পরই সে তাঁকে আড্ডা দেওয়ার জন‌্য আনন্দপুর এলাকায় আসতে বলে। এমনকী, ক‌্যাবও পাঠিয়ে দেয়। ক‌্যাব গুলশন কলোনির একটি বাড়িতে পৌঁছে দেয় ওই যুবককে। সেখানে একটি নির্জন ফ্ল‌্যাটে ওই তরুণ মূল অভিযুক্ত যুবকের সঙ্গে কথাবার্তা বলার সময় চারজন ব‌্যক্তি ভিতরে ঢোকে। অভিযোগ, কেউ কিছু বুঝে ওঠার আগেই ওই যুবককে মারধর শুরু করে দেয় ওই চার ব্যক্তি। কেড়ে নেওয়া হয় তাঁর মোবাইল, মানিব্যাগ।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe