উত্তর-পূর্ব ভারতের নিরাপত্তা আরও মজবুত করতে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর বা 'চিকেনস নেক' এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের পথে ভারত। এবার এই স্পর্শকাতর এলাকায় একাধিক আধুনিক হাইস্পিড করিডর ও গ্রিনফিল্ড রাস্তা তৈরির পরিকল্পনা নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। নতুন রাস্তা তৈরি হলে শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছতে সময় লাগবে মাত্র এক ঘণ্টা। একইভাবে শিলিগুড়ি থেকে সিকিম পৌঁছতেও তিন ঘণ্টার পরিবর্তে লাগবে মাত্র এক ঘণ্টা। শুধু পর্যটন কিংবা ব্যবসা-বাণিজ্য নয়, জাতীয় নিরাপত্তার দিক থেকেও এই প্রকল্পগুলিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে চিন সীমান্তে কোনও জরুরি পরিস্থিতি তৈরি হলে সেনাবাহিনী, সামরিক যান এবং প্রয়োজনীয় রসদ দ্রুত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই রাস্তা বড় ভূমিকা নিতে পারে।

গত ২৬ নভেম্বর, বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে এক অনুষ্ঠানে বাংলার জন্য একাধিক সড়ক প্রকল্পের ঘোষণা করেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি। সেখানেই উত্তরবঙ্গ ও পাহাড়ের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে নতুন রাস্তার পরিকল্পনার কথা জানান তিনি। কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী, শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত প্রায় ৭৭ কিলোমিটার দীর্ঘ দু'লেনের গ্রিনফিল্ড রাস্তা তৈরি হবে। প্রকল্পের আনুমানিক খরচ ৬ হাজার কোটি টাকা। বর্তমানে এই যাত্রায় প্রায় তিন ঘণ্টা সময় লাগে। নতুন রাস্তা তৈরি হলে তা কমে এক ঘণ্টায় দাঁড়াতে পারে।
পাশাপাশি শিলিগুড়ি থেকে সিকিম পর্যন্ত ৫২ কিলোমিটার দীর্ঘ চার লেনের হাইস্পিড রাস্তা তৈরির পরিকল্পনাও রয়েছে। এই প্রকল্পেও খরচ ধরা হয়েছে প্রায় ৬ হাজার কোটি টাকা। রাস্তায় একাধিক সুড়ঙ্গ ও উড়ালপুল বা ভায়াডাক্ট তৈরির পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পের বিস্তারিত রিপোর্ট বা DPR তৈরি হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে। নতুন রাস্তা চালু হলে শিলিগুড়ি থেকে সিকিম পৌঁছনোর সময় তিন ঘণ্টা থেকে কমে এক ঘণ্টা হতে পারে। অন্যদিকে, শিলিগুড়ি-দার্জিলিং রাস্তার বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরির কাজ চলছে।
কেন এই রাস্তা এত গুরুত্বপূর্ণ? ভারতের মানচিত্রে চিকেনস নেক অত্যন্ত স্পর্শকাতর একটি ভূখণ্ড। শিলিগুড়ি করিডর নামে পরিচিত এই সরু স্থলপথের মাধ্যমেই দেশের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের আটটি রাজ্যের যোগাযোগ রয়েছে। সবচেয়ে সংকীর্ণ জায়গায় এই করিডরের প্রস্থ মাত্র ২০-২২ কিলোমিটার। একদিকে নেপাল ও বাংলাদেশ, অন্যদিকে ভুটান এবং তুলনামূলক কাছেই চিন সীমান্ত। ফলে সামরিক ও কৌশলগত দিক থেকে এই অঞ্চলের গুরুত্ব অপরিসীম।
{{/usCountry}}কেন এই রাস্তা এত গুরুত্বপূর্ণ? ভারতের মানচিত্রে চিকেনস নেক অত্যন্ত স্পর্শকাতর একটি ভূখণ্ড। শিলিগুড়ি করিডর নামে পরিচিত এই সরু স্থলপথের মাধ্যমেই দেশের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের আটটি রাজ্যের যোগাযোগ রয়েছে। সবচেয়ে সংকীর্ণ জায়গায় এই করিডরের প্রস্থ মাত্র ২০-২২ কিলোমিটার। একদিকে নেপাল ও বাংলাদেশ, অন্যদিকে ভুটান এবং তুলনামূলক কাছেই চিন সীমান্ত। ফলে সামরিক ও কৌশলগত দিক থেকে এই অঞ্চলের গুরুত্ব অপরিসীম।
{{/usCountry}}বিশেষজ্ঞদের মতে, এই এলাকায় বিকল্প সড়ক যোগাযোগ তৈরি হলে জরুরি পরিস্থিতিতে সেনাবাহিনীর গতিবিধি অনেক সহজ হবে। বর্তমানে পাহাড়ে যাতায়াতের ক্ষেত্রে ১০ নম্বর জাতীয় সড়কের উপর নির্ভরতা যথেষ্ট বেশি। বর্ষায় ধস, তিস্তা নদীর জলস্তর বৃদ্ধি কিংবা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এই রাস্তা বন্ধ হয়ে গেলে সিকিমের সঙ্গে সমতলের যোগাযোগ ব্যাহত হয়। বিকল্প রাস্তা তৈরি হলে সেই নির্ভরতাও কমবে। পাশাপাশি সেনার ভারী যান, সামরিক সরঞ্জাম ও রসদ দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে।
শুধু পাহাড় নয়, শিলিগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত ৪০০ কিলোমিটার দীর্ঘ চার লেনের হাইস্পিড করিডর তৈরির পরিকল্পনাও রয়েছে। আনুমানিক ২৬ হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে বর্তমানে ১০ ঘণ্টার যাত্রা কমে চার ঘণ্টা হতে পারে। অন্যদিকে, উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে শিলিগুড়ি পর্যন্ত ৫৭০ কিলোমিটার দীর্ঘ ছয় লেনের গ্রিনফিল্ড হাইওয়েও তৈরি হওয়ার কথা। সব মিলিয়ে, চিকেনস নেক ও উত্তরবঙ্গের সড়ক পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের এই উদ্যোগ ভারতের জাতীয় নিরাপত্তার পাশাপাশি পর্যটন, বাণিজ্য এবং উত্তর-পূর্বের অর্থনীতির পক্ষেও গুরুত্বপূর্ণ হতে চলেছে।
ABOUT THE AUTHOR
২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।