CM Suvendu Adhikari: কৃষকদের উন্নয়নে বদ্ধপরিকর রাজ্য সরকার। বৃহস্পতিবার হুগলির পুরশুড়া থেকে 'কৃষক সম্মান নিধি' প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। আর এই এই প্রকল্পের সূচনায় গিয়ে কৃষকদের জন্য একগুচ্ছ ঘোষণা করেন তিনি। একদিকে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে পৌঁছল টাকা অন্যদিকে সীমান্ত পেরিয়ে আলুর রফতানিতে বড় আশ্বাস দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আলু চাষিরা যাতে পরিশ্রমের সঠিক মূল্য পান সেই কারণে অন্য রাজ্যে তাঁদের নির্বিঘ্নে আলু রফতানিতে কোনও সমস্যা নেই বলে জানালেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, গাড়ি বা ট্রেনে আলু রফতানি করলে এক কুইন্টালে ৫০ টাকা করে ভর্তুকি মিলবে বলেও ঘোষণা করেছেন তিনি।
কৃষক সম্মান নিধি কারা পাবেন?

এদিন মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ফসল বিমার আওতায় এনে বিমা সংক্রান্ত বিষয়টি মকুব করা হবে। অর্থাৎ কৃষককে নয় এক্ষেত্রে বিমার টাকা দেবে রাজ্য সরকার। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা ১ লক্ষ ৮০ হাজার টাকা পাবেন। আংশিক ক্ষতি হচ্ছে যাঁদের তাঁরা পাবেন ৯০ হাজার টাকা এবং সামান্য ক্ষতিতে দেওয়া হবে ৪০ হাজার টাকা। ৪৬ লক্ষ কৃষককে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। তাঁদের মধ্যে অনেকেই পিএম কিষাণ যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছেন। দুর্যোগে বিপর্যস্ত ভুতনির চরের ১০ হাজার ৭৫০ জন কৃষকদের মুসুর ও সরিষার বীজ দেওয়ার পাশাপাশি ৪ লক্ষ কৃষককে বিদ্যুতে প্রতি ইউনিটে ২ টাকা করে ভর্তুকি দেওয়া হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।
এদিন কৃষক বন্ধু প্রকল্পের কথাও বলেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, ৪০ শতকের বেশি জমি থাকলে কৃষকরা বছরে ৬ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন। দু’টি কিস্তিতে এই টাকা দেওয়া হবে। অন্যদিকে, আলুচাষিদের সমস্যা নিয়ে পূর্বতন তৃণমূল সরকারকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, 'বিগত তৃণমূল সরকারের আমলে রাজ্যের আলু বাইরে যেত না। আলু নষ্ট হত। দাম পেতেন না কৃষকরা।' এরপরই আলুচাষিদের জন্য একাধিক সুবিধার কথা ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, এবার থেকে ভিনরাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে কোনও বাধা থাকবে না। গাড়ি বা ট্রেনে প্রতি কুইন্টাল আলু রফতানির জন্য ৫০ টাকা করে ভর্তুকি দেওয়া হবে। শুধু তাই নয়, আলুকে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় আনার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বিমার জন্য কৃষকদের যে অংশের টাকা দিতে হয়, তা মকুব করা হবে এবং সেই অর্থ বহন করবে পশ্চিমবঙ্গ সরকার।
সব মিলিয়ে, রাজ্যের কৃষকদের কল্যাণে দরাজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ পুরশুড়ার সভা থেকে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন তিনি। বিশেষত ভিনরাজ্যে আলু পাঠানোয় আর কোনও বাধা না থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অগুনতি আলুচাষি।
{{/usCountry}}সব মিলিয়ে, রাজ্যের কৃষকদের কল্যাণে দরাজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ পুরশুড়ার সভা থেকে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন তিনি। বিশেষত ভিনরাজ্যে আলু পাঠানোয় আর কোনও বাধা না থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অগুনতি আলুচাষি।
{{/usCountry}}