...
...
Next Story

মাসিক ১০ হাজার ভাতা, বিনামূল্যে বাসযাত্রা! নবান্নে ৩২৫ ‘লোকতন্ত্র সেনানী’কে সংবর্ধনা মুখ্যমন্ত্রীর

Loktantra Senanis: এদিনের অনুষ্ঠানে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের কথাও স্মরণ করেন মুখ্যমন্ত্রী। অতীতে রাষ্ট্রবাদ, দেশপ্রেম এবং সনাতন সংস্কৃতিকে মুছে ফেলার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। বর্তমান প্রজন্মের কাছে তাঁর অবদানের কথা তুলে ধরতে হবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Published on: Aug 9, 2026, 19:06:12 IST
Advertisement

Loktantra Senanis: ১৯৭৫ সালের জরুরি অবস্থার বিরুদ্ধে আন্দোলন করে যাঁরা জেল খেটেছিলেন। সেই ৩২৫ জন আন্দোলনকারীকে সম্মান জানাল পশ্চিমবঙ্গ সরকার। নতুন সরকারের ৯০ দিন পূর্তি উপলক্ষে নবান্নে আয়োজিত অনুষ্ঠানে 'লোকতন্ত্র সেনানী'দের (Loktantra Senanis) হাতে তাম্রপদক ও সম্মান তুলে দিয়ে সংবর্ধনা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একইসঙ্গে ভবিষ্যতে 'লোকতন্ত্র সেনানী' সংঘের পরামর্শ ও তথ্যকে গুরুত্ব দেওয়ার আশ্বাসও দেন তিনি। এদিনের অনুষ্ঠান থেকে তাঁদের জন্য মাসিক ১০ হাজার টাকা ভাতা, বিনামূল্যে সরকারি বাসে ভ্রমণ এবং সরকারি হাসপাতালে চিকিৎসা সহায়তার মতো একাধিক বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

নবান্নে ৩২৫ ‘লোকতন্ত্র সেনানী’কে সংবর্ধনা মুখ্যমন্ত্রীর (PTI)
নবান্নে ৩২৫ ‘লোকতন্ত্র সেনানী’কে সংবর্ধনা মুখ্যমন্ত্রীর (PTI)

রবিবার নবান্নের (Nabanna) সভা থেকে জরুরি অবস্থার ভয়ঙ্কর দিনের কথা স্মৃতিচারণা করে মুখ্যমন্ত্রী বলেন, 'গোটা দেশে এক লক্ষ মানুষকে জেলবন্দি করা হয়। বাংলার কমপক্ষে ৫ হাজার মানুষ ছিলেন। গণতন্ত্রের কণ্ঠরোধ করার সেই অপচেষ্টার বিরুদ্ধে যাঁরা জেলের অন্ধকারে কাটিয়েছিলেন, তাঁদের ত্যাগের ফলে দেশে সংসদীয় গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষিত রয়েছে।' এদিনের অনুষ্ঠানে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের কথাও স্মরণ করেন মুখ্যমন্ত্রী। অতীতে রাষ্ট্রবাদ, দেশপ্রেম এবং সনাতন সংস্কৃতিকে মুছে ফেলার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। বর্তমান প্রজন্মের কাছে তাঁর অবদানের কথা তুলে ধরতে হবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সে কারণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকীতে আগামী ১৩ আগস্ট সচিবালয়ে মুখ্যসচিবের নেতৃত্বে বিশেষ কমিটি গঠিত হবে। ওই কমিটির মাধ্যমে শ্যামাপ্রসাদের আদর্শ ও বঙ্গভঙ্গের সঠিক ইতিহাস পাঠ্যপুস্তকের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

'লোকতন্ত্র সেনানী'দের একগুচ্ছ সুযোগ-সুবিধা

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks