...
...
Next Story

Raiganj Encounter: ‘পুলিশকে খোলা ছুট দিয়েছি!’ রায়গঞ্জ এনকাউন্টারের পরই হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Raiganj Encounter: রায়গঞ্জে ১২ বছরের কিশোরীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত দিলীপ রায়কে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে চিহ্নিত করে পুলিশ। কিশোরীর সাইকেল চালিয়ে তাঁকে যেতে দেখা গিয়েছিল ক্যামেরায়। পরে মোবাইলের টাওয়ার লোকেশন এবং একটি ফোনকলের সূত্র ধরে তাঁর অবস্থান জানতে পারেন তদন্তকারীরা।

Published on: Nov 9, 2026, 20:22:40 IST
Advertisement

Raiganj Encounter: উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নাবালিকা ধর্ষণ ও খুনের মামলার মূল অভিযুক্ত দিলীপ রায়ের পুলিশের পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়েছে। এরপরই দিঘায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ব্যবসায়ী সমিতির কালীপুজোয় গিয়ে খুনি ও ধর্ষকদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘পুলিশকে খোলা ছুট দিয়েছি। যা প্রয়োজন তাই করবে।’ অবশ্য রায়গঞ্জের নাম উল্লেখ করেননি তিনি।

রায়গঞ্জ এনকাউন্টারের পরই হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (PTI)
রায়গঞ্জ এনকাউন্টারের পরই হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (PTI)

গত মঙ্গলবার রায়গঞ্জে নিখোঁজ হয়ে যায় ১২ বছরের এক নাবালিকা। পরিবারের দাবি, বিকেলে সাইকেল নিয়ে সে বেড়াতে গিয়েছিল। তার পরে আর বাড়ি ফেরেনি। দু’দিন পরে কুলিকের জঙ্গল থেকে তার পচাগলা দেহ উদ্ধার হয়। এর পরেই ধর্ষণ-খুনের অভিযোগ তোলে নাবালিকার পরিবার। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। এর মধ্যেই এদিন ভোরে রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েতে অভিযুক্ত লুকিয়ে আছেন বলে খবর পায় পুলিশ। শুরু হয় অভিযান। অভিযোগ, পুলিশকে দেখেই গুলি চালান অভিযুক্ত দিলীপ রায়। পাল্টা তদন্তকারীদের গুলিতে মৃত্যু হয় তাঁর।

এনকাউন্টার নিয়েই প্রশ্ন করা হয়েছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘পুলিশ সব অভিযুক্তকে গুলি করে না। যখন কেউ আক্রমণ করে, তখন আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা আক্রমণ করে। মাদক পাচার, ধর্ষণ-খুন এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। তিনটে ক্ষেত্রে পুলিশকে খোলা হাত দিয়েছি, সুপিরিয়দের অনুমতিও নিতে হবে না।’ পরে ওই পুজোর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাদক পাচারকারী, ধর্ষক এবং অনুপ্রবেশকারীদের এক সারিতে রেখে আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘এই রাজ্যে আপনাদের কোনও স্থান নেই।’ এ পরেই নারীসুরক্ষার নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘নারীসুরক্ষার সঙ্গে কোনও আপস করা হবে না। পুলিশকে আমরা খোলা হাত দিয়ে রেখেছি। যা দরকার তাই করবে। প্রয়োজন ও পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেবে। সেটা হচ্ছে। কিছু লোক এখনও চিমটি কাটছে। কমিউনিস্ট, জঙ্গি, জামাতিরা আছেই। তার সঙ্গে আরশোলা, ছারপোকারাও আছে। তাদের থেকে রাষ্ট্রবাদীদের সতর্ক থাকতে হবে।’ দলের কর্মীদের উদ্দেশে তিনি জানান, ছাব্বিশের নির্বাচনে ৪৬ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি। সেটাকে বাড়িয়ে ৭০ শতাংশে নিয়ে যাওয়ার কথাও বলেন তিনি।

কিশোরীর সাইকেল চালানোর সূত্রেই দিলীপ রায়ের খোঁজ

গত মঙ্গলবার সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল ওই কিশোরী। রাত পর্যন্ত খোঁজাখুঁজির পর পরিবারের তরফে থানায় খবর দেওয়া হয়। দু’দিন নিখোঁজ থাকার পর বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে কুলিকের জঙ্গল থেকে তার বিবস্ত্র ও পচাগলা দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে ধর্ষণের প্রমাণ মিলেছিল বলে সূত্রের খবর। গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধের চিহ্নও পেয়েছিল পুলিশ। কিশোরী কীভাবে জঙ্গলে পৌঁছেছিল, তা জানতে রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেন তদন্তকারীরা। ফুটেজে এক কিশোরের সঙ্গে তাকে দেখা যায়। জিজ্ঞাসাবাদে ওই কিশোর জানায়, তার সঙ্গে দেখা করার পর কিশোরী বাড়ির দিকে গিয়েছিল। কিন্তু তার পরেও সে বাড়ি ফেরেনি কেন, তা নিয়ে তদন্ত শুরু হয়।

শুক্রবার কর্ণজোড়া এলাকার একটি ভাঙা লোহালক্করের দোকান থেকে কিশোরীর সাইকেল উদ্ধার করে পুলিশ। কে সেটি বিক্রি করেছে, তা দোকানি স্পষ্ট করে জানাতে পারেননি। দোকানের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তদন্তকারীরা দিলীপকে ওই সাইকেল চালাতে দেখেন। তাঁর বাড়িতে গিয়ে পুলিশ জানতে পারে, বুধবার থেকেই তিনি নিখোঁজ। শুক্রবার কর্ণজোড়া এলাকার একটি ভাঙা লোহালক্করের দোকান থেকে কিশোরীর সাইকেল উদ্ধার করে পুলিশ। কে সেটি বিক্রি করেছে, তা দোকানি স্পষ্ট করে জানাতে পারেননি। দোকানের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তদন্তকারীরা দিলীপকে ওই সাইকেল চালাতে দেখেন। তাঁর বাড়িতে গিয়ে পুলিশ জানতে পারে, বুধবার থেকেই তিনি নিখোঁজ। রবিবার গভীর রাতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশ আসছে বুঝতে পেরে দিলীপ পালানোর চেষ্টা করেন এবং গুলি চালান বলে পুলিশ সূত্রের খবর। সেই গুলি পুলিশের গাড়িতে লাগে। এর পর পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হয় তাঁর।

তদন্তকারীদের সূত্রে আরও জানা গিয়েছে, কিশোরীর খোঁজ চলাকালীন দিলীপ রায়ের পরিবারের সঙ্গে ছিলেন। এমনকী পুলিশ ফাঁড়িতেও গিয়েছিলেন। কিশোরীকে দ্রুত খুঁজে দেওয়ার দাবি জানিয়ে পথ অবরোধের হুমকিও দিয়েছিলেন। তার পর থেকেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks