Jagaddhatri Puja: রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রথমবার চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে ‘রাজ্য উৎসবে’র মর্যাদা দেওয়া হয়েছে। আগামী ১৩ নভেম্বর ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে চন্দননগরজুড়ে তুঙ্গে প্রশাসনিক প্রস্তুতি।

মঙ্গলবার চন্দননগরের কুঠির মাঠ, স্ট্যান্ড রোড-সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা ও পুজোমণ্ডপ পরিদর্শন করেন হুগলির জেলাশাসক খুরশিদ আলি কাদরি, পুলিশ কমিশনার সুনীলকুমার যাদব, চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ, মহকুমাশাসক এবং পুলিশ আধিকারিকেরা। জগদ্ধাত্রী পুজোয় বহু মানুষ ভিড় জমান গঙ্গায় ধারের এই শহরে। এদিকে মুখ্যমন্ত্রীর যাওয়ার সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে, রানি মা পুজো অর্থাৎ তেমাথা সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে, প্রচুর মানুষের ভিড় সামাল দিতে নিরাপত্তার কোনও খামতি রাখতে চাইছে না প্রশাসন। গোটা শহরের পুজো মণ্ডপ, দর্শনার্থীদের যাতায়াত, নিরাপত্তা ও পরিষেবা সংক্রান্ত বিষয়গুলিও খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র মারফত জানা যাচ্ছে, জমকালো অনুষ্ঠানের মাধ্যমে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করা হবে। আলোয় মুড়ে দেওয়া হচ্ছে গোটা শহরকে। সাজানো হচ্ছে রাস্তা। এমনিতেই আলোর জন্য বিখ্যাত চন্দননগর। সেই আলোর শিল্পকে আরও বেশি করে বিশ্বদরবারে পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। পরিদর্শন শেষে জেলাশাসক খুরশিদ আলি কাদরি বলেন, 'জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করেই এই পরিদর্শন। উৎসবের দিনগুলিতে যাতে সাধারণ মানুষ ও দর্শনার্থীরা কোনওরকম অসুবিধার সম্মুখীন না হন সেই লক্ষ্যেই আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে।' এদিকে চন্দননগরের বিধায়ক দীপাঞ্জনকুমার গুহ জানিয়েছেন, 'এবছর রাজ্য সরকারের পক্ষ থেকে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে ‘রাজ্য উৎসবে’র মর্যাদা দেওয়া হয়েছে। আগামী ১৩ নভেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে এই উৎসব।' এই শহরের নাম করা জলভরা সন্দেশেরও কথা শোনা গিয়েছে বিধায়করে মুখে। তাঁর কথায়, 'জগদ্ধাত্রী পুজোর পাশাপাশি চন্দননগরের ঐতিহ্যবাহী জলভরা সন্দেশও উৎসবের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে।' রাজ্যবাসীকে উৎসবে শামিল হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন বিধায়ক।
সব মিলিয়ে, ঐতিহ্যের শহর চন্দননগরে জগদ্ধাত্রী পুজো ঘিরে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি। নজর থাকবে মুখ্যমন্ত্রীর সফর এবং উৎসবের নিরাপত্তা ব্যবস্থার দিকে।
{{/usCountry}}সব মিলিয়ে, ঐতিহ্যের শহর চন্দননগরে জগদ্ধাত্রী পুজো ঘিরে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি। নজর থাকবে মুখ্যমন্ত্রীর সফর এবং উৎসবের নিরাপত্তা ব্যবস্থার দিকে।
{{/usCountry}}