...
...
Next Story

Annapurna Bhandar: আপাতত চলবে লক্ষ্মীর ভাণ্ডার!বুধবার থেকে শুরু ফর্ম ফিলাপ,অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Annapurna Bhandar: বুধবার নবান্ন থেকে তো ফর্ম প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী। কিন্তু মহিলারা কীভাবে সেই ফর্মপূরণ করবেন? সে সম্পর্কেও সম্যক ধারনা দেন মুখ্যমন্ত্রী নিজেই।

Published on: May 26, 2026, 16:56:45 IST
Advertisement

Annapurna Bhandar: বুধবার থেকে শুরু হতে চলেছে নতুন সরকারি প্রকল্প ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর প্রাথমিক প্রক্রিয়া। মঙ্গলবার কল্যাণীতে উত্তর ২৪ পরগনা, নদিয়া ও হুগলি জেলার প্রশাসনিক পর্যালোচনা বৈঠক শেষে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, যতদিন পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার পুরোপুরি কার্যকর না হচ্ছে, ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা অব্যাহত থাকবে। মুখ্যমন্ত্রী জানান, লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফারের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর (Saikat Paul)
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর (Saikat Paul)

মঙ্গলবার কল্যাণীর প্রশাসনিক বৈঠকে বেশ কয়েকটি নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী। তার মধ্যেই উল্লেখযোগ্যভাবে অন্নপূর্ণা ভণ্ডারের প্রক্রিয়া বিষয়টি তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বুধবার নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনপত্র বা ফর্ম প্রকাশ করা হবে। শুভেন্দু অধিকারী বলেন, 'লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় পরিবর্তিত হবে। আগামিকাল মন্ত্রী অগ্নিমিত্রাকে সঙ্গে নিয়ে নবান্ন থেকে ফর্ম পাবলিশ করব। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের উপস্থিতিতেই এই ফর্ম প্রকাশ করা হবে। কালই বিস্তারিত জানাব।' পাশাপাশি তিনি আরও জানান, 'কাল থেকেই শুরু অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়া। যত তাড়াতাড়ি উপভোক্তারা নাম নথিভুক্ত করবেন, তত তাড়াতাড়ি মিলবে সুবিধা। যেমন যেমন ফর্ম ফিলআপ হবে, তেমনভাবেই ৩০০০ টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে। যতদিন না অন্নপূর্ণার টাকা পাচ্ছেন, ততদিন লক্ষ্মীর ভাণ্ডার চলবে।'

কীভাবে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর ফর্মপূরণ করবেন?

বুধবার নবান্ন থেকে তো ফর্ম প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী। কিন্তু মহিলারা কীভাবে সেই ফর্মপূরণ করবেন? সে সম্পর্কেও সম্যক ধারনা দেন মুখ্যমন্ত্রী নিজেই। তিনি জানান, 'ফর্মের কপি মিলবে অনলাইন ও অফলাইন দুটি মাধ্যমেই।' পাশাপাশি তিনি এও জানান, 'পাবলিকের উপর পুরো বিষয়টি ছেড়ে দেওয়া হবে না। বিধায়করা নিজ উদ্যোগে ফর্ম ফিলআপ করাবেন। সরকারও বিডিওদের নেতৃত্বে বাড়ি বাড়ি গিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলআপের সহযোগিতা করার জন্য লোক পাঠাবে।' এরই সঙ্গে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, 'মাথায় রাখবেন ভারতীয়রাই সুযোগ পাবেন। ভারতের টাকা বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের জন্য নয়।'

সরকারি বাসে ফ্রি পরিষেবা

ওয়াকিবহাল মহলের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে তা তৃণমূল স্তরের মানুষের জন্য এক বড় স্বস্তি বয়ে আনবে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe