CM Suvendu Adhikari: আদিবাসীদের জমির অধিকার নিশ্চিত করতে বড় পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। রবিবার বিরসা মুন্ডার ১৫১তম জন্মজয়ন্তী উপলক্ষে ঝাড়গ্রামে (Jhargram) ‘জনজাতি গৌরব দিবস’ উদযাপনের অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখান থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ওই জেলায় আর কোনও কাঁচাবাড়ি থাকবে না এবং প্রতিটি বাসিন্দার জন্য কংক্রিটের ছাদ নিশ্চিত করা হবে। পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের চাকরি ও সুযোগ-সুবিধার প্রশ্নে কোনও ভুয়ো এসটি সার্টিফিকেট বরদাস্ত করা হবে না বলেও তিনি কড়া বার্তা দেন।

এদিন বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে ঝাড়গ্রামে আয়োজিত অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে জমির পাট্টা তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তৃণমূল কংগ্রেস ও প্রাক্তন সরকারের সমালোচনা করে তিনি দাবি করেন, অতীতে আদিবাসী সম্প্রদায়ের কল্যাণে কার্যকর পদক্ষেপ করা হয়নি। এমনকী, উত্তরবঙ্গে আদিবাসী মহিলাদের সঙ্গে ছবি তোলার জন্য হাত মিলিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেটাও গ্লাভস পরে! রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুর প্রসঙ্গ টেনে তিনি বর্তমান প্রশাসনের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন। মুখ্যমন্ত্রীর কথায়, ‘আমরা আপনাদের নীচে বসাইনি। দ্রৌপদী মুর্মু মহাশয়াকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে ভোট দিয়েছিল তৃণমূল। তাই কারা শত্রু আপনারা ভাল করে জানেন।’এ ছাড়া তাঁর মন্ত্রিসভায় সর্বাধিক সংখ্যক আদিবাসী বিধায়ক স্থান পেয়েছেন বলেও দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার নেতৃত্বে যে মন্ত্রিসভা আছে, সেখানে সব থেকে বেশি আদিবাসী বিধায়কেরা আছেন। তাঁদের জায়গা দিয়েছি।’
তৃণমূল আমলে ভুয়ো এসসি সার্টিফিকেট প্রদান করা হত বলে ঝাড়গ্রামে ফের অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক পদক্ষেপের উল্লেখ করে জানানো হয়, জেলায় পৌঁছোনোর আগেই ৭৩টি ভুয়ো এসটি শংসাপত্র চিহ্নিত করে তা বাতিল করা হয়েছে। ভবিষ্যতে যাতে একজনও ভুয়ো শংসাপত্র না পান, সেই বিষয়ে নজরদারির আশ্বাস দেওয়া হয়। মুখ্যমন্ত্রী বলেন, ‘একটাও ভুয়ো এসটি সার্টিফিকেট দিতে দেব না।’ আদিবাসীদের জমির অধিকার নিয়েও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘আজ রাজ্য জুড়ে ৮ হাজার মাঝি বাবাকে রাজ্য সরকার সংবর্ধনা জানাচ্ছে… ? পাট্টার অধিকার নিয়ে এত দিন লড়াই করেছেন আপনারা, রাজ্যে ৭৭০ জন আদিবাসীর হাতে জমির মালিকানা তুলে দিয়ে গেলাম এখান থেকে।’ ঝাড়গ্রাম জেলার প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। হেলিকপ্টারে ঝাড়গ্রামে নামার অভিজ্ঞতা শোনাতে গিয়ে তিনি বলেন, ‘আমি আকাশপথে দেখছিলাম এখনও প্রচুর টিনের বাড়ি, টালির বাড়ি। আমরা ঝাড়গ্রামে আর কোনও কাঁচাবাড়ি রাখব না। কথা দিয়ে গেলাম। আপনারা নিজেদের যোগ্যতায় চাকরি পাবেন। সেই দায়িত্বও আমার।’
{{/usCountry}}তৃণমূল আমলে ভুয়ো এসসি সার্টিফিকেট প্রদান করা হত বলে ঝাড়গ্রামে ফের অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক পদক্ষেপের উল্লেখ করে জানানো হয়, জেলায় পৌঁছোনোর আগেই ৭৩টি ভুয়ো এসটি শংসাপত্র চিহ্নিত করে তা বাতিল করা হয়েছে। ভবিষ্যতে যাতে একজনও ভুয়ো শংসাপত্র না পান, সেই বিষয়ে নজরদারির আশ্বাস দেওয়া হয়। মুখ্যমন্ত্রী বলেন, ‘একটাও ভুয়ো এসটি সার্টিফিকেট দিতে দেব না।’ আদিবাসীদের জমির অধিকার নিয়েও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘আজ রাজ্য জুড়ে ৮ হাজার মাঝি বাবাকে রাজ্য সরকার সংবর্ধনা জানাচ্ছে… ? পাট্টার অধিকার নিয়ে এত দিন লড়াই করেছেন আপনারা, রাজ্যে ৭৭০ জন আদিবাসীর হাতে জমির মালিকানা তুলে দিয়ে গেলাম এখান থেকে।’ ঝাড়গ্রাম জেলার প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। হেলিকপ্টারে ঝাড়গ্রামে নামার অভিজ্ঞতা শোনাতে গিয়ে তিনি বলেন, ‘আমি আকাশপথে দেখছিলাম এখনও প্রচুর টিনের বাড়ি, টালির বাড়ি। আমরা ঝাড়গ্রামে আর কোনও কাঁচাবাড়ি রাখব না। কথা দিয়ে গেলাম। আপনারা নিজেদের যোগ্যতায় চাকরি পাবেন। সেই দায়িত্বও আমার।’
{{/usCountry}}এদিন ঝাড়গ্রামে মোট ৫১টি প্রকল্পের উদ্বোধন এবং ১৩৭টি নতুন প্রকল্পের শিলান্যাস করা হয়। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে রাস্তাঘাট, সেতু, কালভার্ট, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং হস্টেল।