...
...
Next Story

'বাংলা ভারতের অংশ...,' সংবিধান দিবসে কেন্দ্রকে 'বন্দে মাতরম' তোপ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দেন, সংবিধান প্রণেতা আম্বেদকর বাংলা থেকে জিতেই গণপরিষদে গিয়েছিলেন।

Published on: Nov 26, 2025, 15:43:00 IST
Advertisement

'ওরা ভুলে যাচ্ছে বাংলা ভারতের অংশ।' সংবিধান দিবসে আরও একবার কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সংবিধান দিবসে রেড রোডে বাবা সাহেব আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন তিনি। তাঁর হাতে ধরা ছিল লালরঙা প্রচ্ছদের একটি সংবিধান। আম্বেদকরের মূর্তিতে মাল্যদানের পরেই কেন্দ্র এবং বিজেপিক ধিক্কার জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দেশে নিরপেক্ষতা নেই, একপক্ষ চলছে।

সংবিধান দিবসে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর (সৌজন্যে টুইটার)
সংবিধান দিবসে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর (সৌজন্যে টুইটার)

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, 'স্বাধীনতার এত বছর পর নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। এতে আমরা স্তম্ভিত, দুঃখিত, মর্মাহত এবং শোকাহত।' দেশে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা বিপন্ন বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবিধান খুলে প্রস্তাবনার অংশটি পাঠ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, 'আজকে একটি সংবাদপত্রে দেখলাম সংসদে নাকি জয়হিন্দ, বন্দে মাতরম বলা যাবে না। সত্য-মিথ্যা জানি না। খোঁজ নেব।' এরপরই তিনি বলেন, 'যাঁরা স্বাধীনতা আন্দোলন করেছিলেন, তাঁদের স্লোগান ছিল বন্দে মাতরম। কী করে ভুলে যাচ্ছে? তার মানে বাংলার পরিচয় (আইডেন্টিটি) এরা নষ্ট করতে চায়। এটা ভুলে যাচ্ছে বাংলা ভারতের অংশ। ক্ষমতায় আছে বলে বিজেপি ভাবছে যা খুশি করবে, তা আমরা বরদাস্ত করব না।' একই সঙ্গে মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দেন, সংবিধান প্রণেতা আম্বেদকর বাংলা থেকে জিতেই গণপরিষদে গিয়েছিলেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks