...
...
Next Story

Chorbagan Update: 'আমি ওকে তুলতে পারিনি, আমি একা হয়ে গেলাম', চোরবাগানে স্ত্রী'কে হারিয়ে আর্তনাদ চাকদার ব্যক্তির

Chorbagan Stampede Latest Update: চোরবাগান সর্বজনীন পুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনায় পুলিশ এবং উদ্যোক্তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় বাসিন্দারা এবং দর্শনার্থীরা।

Published on: Oct 17, 2026, 23:13:19 IST
Advertisement

চোরবাগানে চোখের সামনে স্ত্রী'কে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন চাকদার এক ব্যক্তি। তিনি জানিয়েছেন যে সপ্তমী সন্ধ্যায় পুজো মণ্ডপে দড়ি তুলে নেওয়া হয়েছিল।হুড়মুড়িয়ে লোক ঢুকিয়েছে। তারপর বাঁশি বাজাচ্ছে যে 'বেরিয়ে যান, বেরিয়ে যান'। তার জেরে চূড়ান্ত ঠেলাঠেলি পড়ে যায়। সঙ্গে ছিলেন স্ত্রী এবং শালী। স্ত্রী সকলের নিচে পড়ে যান। আর্তনাদ করতে করতে তিনি বলেন, 'আমি তুলতে পারিনি ওকে। আমি একা হয়ে গেলাম।'

'আমি ওকে তুলতে পারিনি, আমি একা হয়ে গেলাম', চোরবাগানে স্ত্রী'কে হারিয়ে আর্তনাদ চাকদার ব্যক্তির (ANI Video Grab)
'আমি ওকে তুলতে পারিনি, আমি একা হয়ে গেলাম', চোরবাগানে স্ত্রী'কে হারিয়ে আর্তনাদ চাকদার ব্যক্তির (ANI Video Grab)

মহাসপ্তমীর সন্ধ্যায় উত্তর কলকাতার ঐতিহ্যবাহী চোরবাগান সর্বজনীনের দুর্গাপুজো মণ্ডপে ভিড়ের অতিরিক্ত চাপে তৈরি হয় অনভিপ্রেত ও বিশৃঙ্খল পরিস্থিতি। ঠাকুর দেখার উদ্দেশ্যে মণ্ডপের বাইরে হাজার হাজার দর্শনার্থীর ভিড় জমলে হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কিতে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। আহতদের দ্রুত নিয়ে যাওয়া হয় মেডিকেল কলেজ এবং হাসপাতালে। হাসপাতাল সূত্র উদ্ধৃত করে একাধিক রিপোর্টে জানানো হয়েছে, ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৭ জনের।

তারইমধ্যে চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় পুলিশ এবং উদ্যোক্তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় বাসিন্দারা এবং দর্শনার্থীরা। ঘটনার আকস্মিকতায় পরিস্থিতি আরও যাতে জটিল না হয়ে ওঠে, তার জন্য কলকাতা পুলিশ তড়িঘড়ি উদ্যোগ নেয়। চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয়েছে আরও একাধিক পুজো মণ্ডপ।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks