...
...
Next Story

অভিষেকের আঙুল শুভেন্দুর ভাইপোর দিকে, মধ্যরাতে বড় ঘোষণা CM-এর, মৃতদের পরিবারকে ২৫ লাখ ক্ষতিপূরণ, মিলবে চাকরি

চোরবাগান সার্বজনীনের পুজো কমিটিতে জ্বলজ্বল করছে মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাইপোর নাম। পুজোর উদ্বোধন হয় মুখ্য়মন্ত্রীর হাতে। সপ্তমীর রাতে ১৮ জনের মৃত্যুর পর বিরোধীদের আঙুল দেবদীপ অধিকারীর দিকে। কী বলছেন অভিষেক?

Published on: Oct 18, 2026, 01:20:36 IST
Advertisement

উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে ভিড়ের অতিরিক্ত চাপ ও পদপিষ্টের মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা রাজ্যে। এই ঘটনায় নিহত ও আহতদের পাশে দাঁড়াতে দ্রুত রাজ্য সরকারের তরফ থেকে বড় আর্থিক ক্ষতিপূরণ ও সহায়তার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে, চোরবাগান পুজো কমিটির সঙ্গে যুক্ত থাকা মুখ্যমন্ত্রীর ভাইপো দেবদীপ অধিকারীর নাম সামনে আসতেই রাজনৈতিক তরজা চরম আকার ধারণ করেছে।

অভিষেকের আঙুল শুভেন্দুর ভাইপোর দিকে, মধ্যরাতে বড় ঘোষণা CM-এর, মৃতদের ২৫ লাখ ক্ষতিপূরণ রাজ্য সরকারে, মিলবে চাকরি
অভিষেকের আঙুল শুভেন্দুর ভাইপোর দিকে, মধ্যরাতে বড় ঘোষণা CM-এর, মৃতদের ২৫ লাখ ক্ষতিপূরণ রাজ্য সরকারে, মিলবে চাকরি

রাজ্য সরকারের আর্থিক ক্ষতিপূরণ ও সহায়তা ঘোষণা:

কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আহতদের দেখার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান যে, রাজ্য সরকার এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে সম্পূর্ণভাবে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে—

নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য: চোরবাগান ট্র্যাজেডিতে প্রাণ হারানো প্রতিটি নিহতের পরিবারকে রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ আর্থিক সাহায্য দেওয়া হবে এবং পরিবারের একজন যোগ্য সদস্যকে হোম গার্ড (Home Guard) বা সরকারি সংস্থায় বিশেষ চাকরির ব্যবস্থা করা হবে। পাশাপাশি ২৫ লাখ টাকা দেওয়া হবে।

আহতদের বিনামূল্যে চিকিৎসা ও ক্ষতিপূরণ: হাসপাতালে চিকিৎসাধীন সমস্ত আহতদের চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করবে রাজ্য সরকার। গুরুতর আহতদের জন্য আলাদা আর্থিক সহায়তার বন্দোবস্ত করা হচ্ছে। পাশাপাশ দুর্ঘটনায় চিকিৎসাধীন ও আহতদের দ্রুত সুস্থতার জন্য রাজ্য সরকারের তরফ থেকে এককালীন ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

শুভেন্দুর ভাইপোকে ঘিরে রাজনৈতিক শোরগোল:

রাজ্য সরকারের এই ক্ষতিপূরণ ঘোষণার মাঝেই ঘটনাটিতে প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলে সোচ্চার হয়েছে বিরোধী তৃণমূল কংগ্রেস। অভিযোগে উঠে এসেছে চোরবাগান পুজো কমিটির অন্যতম মূল পৃষ্ঠপোষক ও নিয়ন্ত্রক হিসেবে মুখ্যমন্ত্রীর ভাইপো দেবদীপ অধিকারীর নাম।

সোশ্যাল মিডিয়ায় কড়া প্রতিক্রিয়া জানিয়ে মমতা-পন্থী তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল হ্যান্ডেল থেকে দেওয়া বার্তায় অভিযোগ তোলা হয় যে, চোরবাগানের মতো জনপ্রিয় মণ্ডপে ভিড় নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতি সামলানোর জন্য পর্যাপ্ত পুলিশ ও নিরাপত্তার ন্যূনতম বন্দোবস্ত ছিল না।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়— বৃষ্টির পূর্বাভাস থাকা সত্ত্বেও উপযুক্ত পরিকল্পনা কেন ছিল না? পুজোয় বৃষ্টি হতে পারে জেনেও কেন ভিড় সামলানোর জন্য বিকল্প সুরক্ষাব্যবস্থা রাখা হয়নি? মমতা-পন্থী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, 'চোরবাগান সর্বজনীন পুজো কমিটিতে শুভেন্দু অধিকারীর ভাইপোর যুক্ত থাকার অভিযোগ উঠেছে। এই মর্মান্তিক ঘটনায় এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবরও সামনে এসেছে। অপরাধী ভাইপোকে জেলে কবে ঢোকাচ্ছেন শুভেন্দু- বাবু ?

১৮ জনের মৃত্যুর দাগ কিন্তু ডবল ইঞ্জিন ওয়াশিং মেশিনেও উঠবে না আর ভাইপোর সাথে বিজয় ওঝা আর তমোঘ্ন ঘোষকেও ভুলবেন না । রাজধর্ম পালন করুন'।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks