কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চের সামনে আজ ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে আজ বিধানসভায় বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। সেই প্রশ্ন শুনেই ভবানীপুরের বিজেপি বিধায়ক বলেন, 'আমার অনেক কাজ। এই সব প্রশ্নের উত্তর দেওয়ার মতো আমার কাছে কোনও সময় নেই। এই সব প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই, আর এগুলো নিয়ে আমি ভাবিও না।'

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সকাল আইনজীবীদের প্রচলিত কালো কোট ও সাদা ব্যান্ড পরে কলকাতা হাই কোর্টে পৌঁছতে দেখা গিয়েছিল মমতাকে। আজ মামলার শুনানি চলাকালীন তৃণমূল নেত্রীর অভিযোগ, রাজ্য জুড়ে নবদম্পতি থেকে বৃদ্ধদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। মমতার অভিযোগ, এক ১৮ বছর বয়সি সদ্য বিবাহিত তরুণীকে নাকি বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং তাঁকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। এদিকে মমতার আরও অভিযোগ, তাঁকে বাড়ি থেকে বেরিয়ে থানায় যেতে দেওয়া হচ্ছে না, তাই তিনি অনলাইনে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।
রিপোর্ট অনুযায়ী, আজ আদালতে ভোট পরবর্তী হিংসা মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এটা পশ্চিমবঙ্গ, এটা উত্তরপ্রদেশ নয়। এখানে বুলডোজার চালানো যায় না। বাচ্চাদেরও ছেড়ে দেওয়া হয়নি। মেয়ে, সংখ্যালঘুদেরও ছাড়া হয়নি। আমি দশ জনের নাম দিচ্ছি, যাঁরা মারা গিয়েছেন। আমরা এখানে আলোচনা করতে চাই না। পুলিশকে নির্দেশ দিন। পুলিশ এফআইআর নিচ্ছে না। আমার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। ধর্ষণ, খুনের হুমকি দেওয়া হয়েছে। মানুষ আতঙ্কে অফিস যেতে পারছে না। মাছের বাজার, মাংসের বাজার ভেঙে দেওয়া হচ্ছে, আমাকে বাড়ি থেকে বেরিয়ে পুলিশের কাছে যেতে দেওয়া হচ্ছে না।'
এদিকে আজ মামলার শুনানি শেষে তিনি যখন বের হচ্ছেন, তখন হুলস্থুল কাণ্ড বাঁধে আদালত চত্বরে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে ফেলে 'চোর চোর' স্লোগান ওঠে। পরিস্থিতি এমনই হয় যে মমতাকে সেখান থেকে বের করে নিয়ে যেতে পারেনি পুলিশ। এই আবহে প্রধান বিচারপতির কাছে গিয়ে তৃণমূলের তরফ থেকে বলা হয়, 'দেখুন বাইরে কী অবস্থা, এভাবে বের হওয়া অসম্ভব'। এরপরই প্রধান বিচারপতি আইনজীবীদের উদ্দেশে শান্ত হওয়ার বার্তা দেন। তারপরও হাই কোর্ট চত্বরে বজায় ছিল উত্তেজনা। কোনও রকমে মমতাকে ঘিরে ধরে গাড়িতে ওঠান তৃণমূলের আইনজীবী সেলের সদস্যরা।
{{/usCountry}}এদিকে আজ মামলার শুনানি শেষে তিনি যখন বের হচ্ছেন, তখন হুলস্থুল কাণ্ড বাঁধে আদালত চত্বরে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে ফেলে 'চোর চোর' স্লোগান ওঠে। পরিস্থিতি এমনই হয় যে মমতাকে সেখান থেকে বের করে নিয়ে যেতে পারেনি পুলিশ। এই আবহে প্রধান বিচারপতির কাছে গিয়ে তৃণমূলের তরফ থেকে বলা হয়, 'দেখুন বাইরে কী অবস্থা, এভাবে বের হওয়া অসম্ভব'। এরপরই প্রধান বিচারপতি আইনজীবীদের উদ্দেশে শান্ত হওয়ার বার্তা দেন। তারপরও হাই কোর্ট চত্বরে বজায় ছিল উত্তেজনা। কোনও রকমে মমতাকে ঘিরে ধরে গাড়িতে ওঠান তৃণমূলের আইনজীবী সেলের সদস্যরা।
{{/usCountry}}