...
...
Next Story

Suvendu on Yoga Day: 'বঙ্গে যোগ ফিরে এল', রেড রোডে যোগের মহামঞ্চে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বললেন মুখ্যমন্ত্রী

যোগ দিবস উপলক্ষে শনিবার কলকাতার রেড রোডে আয়োজিত হল এক বর্ণাঢ্য ও ঐতিহাসিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যোগ দিতে সকালে রেড রোডে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যপাল আরএন রবি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Published on: Jun 21, 2026, 07:46:16 IST
Advertisement

১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শনিবার কলকাতার রেড রোডে আয়োজিত হল এক বর্ণাঢ্য ও ঐতিহাসিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যোগ দিতে সকালে রেড রোডে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যপাল আরএন রবি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রীকে ঘিরে কড়া নিরাপত্তার মধ্যেই কয়েক হাজার মানুষ যোগাভ্যাসে অংশ নেন।

যোগ দিবস উপলক্ষে শনিবার কলকাতার রেড রোডে আয়োজিত হল এক বর্ণাঢ্য ও ঐতিহাসিক অনুষ্ঠান।
যোগ দিবস উপলক্ষে শনিবার কলকাতার রেড রোডে আয়োজিত হল এক বর্ণাঢ্য ও ঐতিহাসিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'বঙ্গে যোগ ফিরে এল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন ও শ্রদ্ধা জানাই। যোগ পশ্চিমবঙ্গের বহু পুরনো সংস্কৃতির অংশ। এতদিন যোগ দিবস পালনে সরকারি উদ্যোগ দেখা যায়নি। আজ সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে।' মুখ্যমন্ত্রীর দাবি, এবারের যোগ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে বিপুল উৎসাহ দেখা গিয়েছে এবং প্রায় ২ লক্ষ ৫৭ হাজার মানুষ যোগাভ্যাসের জন্য নাম নথিভুক্ত করেছেন।

বাংলার আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী স্বামী বিবেকানন্দ, বেদ, উপনিষদ ও গীতার উল্লেখ করেন। তিনি বলেন, 'যোগই আনন্দ, যোগই প্রেম এবং যোগের মধ্যেই মন ও শরীরের বিকাশের পথ নিহিত রয়েছে। স্বামী বিবেকানন্দ বহু আগে এই দর্শনের কথা বিশ্বকে জানিয়ে গিয়েছিলেন।'

এরপর বক্তব্য রাখতে উঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক যোগ দিবসের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, '২১ জুন পৃথিবীর একাংশে বছরের দীর্ঘতম দিন। কিন্তু আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে স্বীকৃতি পাওয়ার পর এই দিনের গুরুত্ব আরও বেড়েছে। যোগ মানুষকে মানুষে, দেশকে দেশের সঙ্গে এবং মানবতাকে চেতনার সঙ্গে যুক্ত করে।' কলকাতায় যোগ দিবস উদযাপনের সুযোগ পেয়ে নিজেকে সৌভাগ্যবান বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'কলকাতাবাসী যে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। শহরকে পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে নাগরিকদের যে পরিশ্রম করতে হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়।'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe